টিজারে সাড়া ফেলল দেব-রুক্মীনির 'চ্যাম্প'
ছবিতে প্রথমবারের জন্য দেবের নায়িকা হিসাবে অভিনয় করবেন দেবের বান্ধবী রুক্মিনী। ছবির টিজার মুক্তি পেতেই, দেবভক্তদের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল।
এবছর ঈদের মরশুমে মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমার সুপারস্টার দেবের ছবি 'চ্যাম্প'। এই ছবিতে প্রথমবারের জন্য দেবের নায়িকা হিসাবে অভিনয় করবেন দেবের বান্ধবী রুক্মিনী। ছবির টিজার মুক্তি পেতেই, দেবভক্তদের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল।
অভিনেতা দেবের পাশপাশি , সাংসদ দেবকে সবাই চেনেন। কিন্তু চ্যাম্প ছবির হাত ধরে প্রথমবারের জন্য প্রযোজক দেবকেও দেখতে পাবে তাঁর ভক্তকূল। ছবি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এক নজরে দেখে নেওয়া যাক ছবির টিজার।
ছবিতে রয়েছে আরও চমক, দেবের 'চ্যাম্প' ছবির প্রমোশনের জন্য থাকছে অনুপম রায়ের লেখা একটি বিশেষ গান। যে গানের ভিডিওতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বহু তারকা খেলোয়াড়ও থাকবেন এই ভিডিওতে বলে খবর।
এই ফিল্মের গল্প একজন বক্সারকে নিয়ে। বক্সারের চরিত্রে অভিনয় করছেন দেব। এই ছবি নিয়ে বাংলা ছবির দর্শকদের মধ্যে উৎসাহ থাকবে সুপারমডেল তথা দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রের জন্য । গত নভেম্বর মাস থেকে শুরু হয় ছবির শ্যুটিং।












Click it and Unblock the Notifications