কবে মুক্তি পাবে মধুমিতা–বিক্রমের ‘‌কুলের আচার’‌, প্রকাশ্যে এল পোস্টার

কবে মুক্তি পাবে মধুমিতা–বিক্রমের ‘‌কুলের আচার’‌, প্রকাশ্যে এল পোস্টার

‌টলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা '‌কুলের আচার'‌-এর আনুষ্ঠানিক পোস্টার প্রকাশিত হল। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই কুলের আচার নিয়ে কম পোস্ট হয়নি। এই ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা সরকার। অপরদিকে বহু বছর পর বড়পর্দায় দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে। সঙ্গে রয়েছেন নীল মুখোপাধ্যায়।

কবে মুক্তি পাবে মধুমিতা–বিক্রমের ‘‌কুলের আচার’‌, প্রকাশ্যে এল পোস্টার

পরিচালক সুদীপ দাসের এই ছবিটি একেবারে পারিবারিক একটি সিনেমা। যেখানে এক গৃহবধূ বিয়ের পর তাঁর পদবী পরিবর্তন করতে চান না। মধুমিতা সরকার সেই গৃহবধূ এবং তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করবেন বিক্রম। মধুমিতার শ্বশুর-শাশুড়ির চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদার ও নীল মুখোপাধ্যায়কে। ছবিতে অভিনেত্রীর নাম হয়েছে মিঠি। যিনি খুব হাসিখুশি অল্প বয়সী একজন মেয়ে। তার বিপরীতে দেখা গেছে বিক্রমকে। যার নাম হয়েছে প্রীতম। যেখানে দেখা গেছে অভিনেত্রী বিয়ের পর তার পদবী পরিবর্তন করতে একদমই রাজী নন। কারণ বিয়ের আগের পাদবী ব্যবহার করতে চান তিনি। তার এই সিদ্ধান্তকে মেনে নেন তার স্বামী প্রিয় প্রীতম কিন্তু বেঁকে বসেন বৌমার শ্বশুর শাশুড়ি।

একেবারে মধ্যবিত্ত পরিবারের একটি সাধারণ ঘটনা কিন্তু আজও তা প্রাসঙ্গিক। কিছুদিন আগেই এই সিনেমার শুটিং শেষ হয়েছে। রবিবাসরীয় সকালে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে '‌কুলের আচার'‌-এর পোস্টার মুক্তি পেল। পোস্টারে সিনেমার চারজন প্রধান অভিনেতা-অভিনেত্রীদেরই দেখা যাচ্ছে। যাঁদের সামনে রয়েছে বয়াম ভরা কুলের আচার।

এসভিএফের ব্যানারে তৈরি হয়েছে এই সিনেমাটি। এসভিএফ এই সিনেমার পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, '‌জীবনের মতোই টক ঝাল মিষ্টি এই কুলের আচার'‌। ‌ আগমী ১৫ জুলাই এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ততদিন রায় না সেন কোনটা বেছে নেবেন মিঠি ওরফে মধুমিতা সেটা নিয়ে বরং রহস্য থাক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+