'অক্টোবর' ছবির গল্প চুরি করার অভিযোগ সুজিতের বিরুদ্ধে! কে করলেন এমন দাবি, বিস্তারিত জানুন

গতসপ্তাহেই মুক্তি পেয়েছে 'অক্টোবর'। এরইমধ্যে বেশ প্রশংসিত ও চর্চিত হয়েছে ফিল্মটি। বরুণ ধওয়ান অভিনীত এই ছবি এ পর্যন্ত বক্স অফিসেও ভালো বাজার করেছে।

গতসপ্তাহেই মুক্তি পেয়েছে 'অক্টোবর'। এরইমধ্যে বেশ প্রশংসিত ও চর্চিত হয়েছে ফিল্মটি। বরুণ ধওয়ান অভিনীত এই ছবি এ পর্যন্ত বক্স অফিসেও ভালো বাজার করেছে। তবে , অভিযোগ উঠছে ২০১৭ সালে মুক্তি পাওয়া মারাঠি ছবি 'আরতি.. দ্য আননোন লাভস্টোরি' থেকে চুরি করা হয়েছে 'অক্টোবর' ছবির গল্প। এমন অভিযোগ ওই মারাঠি ছবির পরিচালকের।

অক্টোবর ছবির গল্প চুরি করার অভিযোগ সুজিতের বিরুদ্ধে! কে করলেন এমন দাবি, বিস্তারিত জানুন

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুজিত সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় অনেকেই হতবাক হয়েছেন। এদিকে, মারাঠি ছবি 'আরতি'র পরিচালক সারিকা মেনের দাবি, 'অক্টোবর' -এর ৯০ শতাংশ গল্প তাঁর ছবি 'আরতি দ্য আননোন লাভস্টোরি'-র সঙ্গে মিলে যাচ্ছে। ছবির ট্রেলারে এই বিষয়টি তিনি ধরতে পারেননি। তেব ছবিটি দেখার পর তাঁর কাছে গল্প চুরির বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি করেছেন সারিকা।

একটি ফেসবুক পোস্ট-এ তিনি এমন দাবি তুলেছেন। এ নিয়ে একটি অভিযোগও দায়ের করেছেন সারিকা। অখিল ভারতীয় মারাঠি চিত্রপট মণ্ডলের সমর্থনে এই অভিযোগ দায়ের করেছেন তিনি। সারিকা জানিয়েছেন, তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল 'পিকু 'ও 'ভিকি ডোনার'-এর পরিচালক সুজিতের কাছে । তবে সেই পরিচালক এমন কাজ করতে পারেন, তা তিনি ভাবতে পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+