নেহরু পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, আটক অভিনেত্রী
নেহরু পরিবারকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় আটক করা হল অভিনেত্রী পায়েল রোহতগীকে। রবিবার রাজস্থান পুলিস আহমেদাবাদ থেকে গ্রেফতার করে তাঁকে।
নেহরু পরিবারকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় আটক করা হল অভিনেত্রী পায়েল রোহতগীকে। রবিবার রাজস্থান পুলিস আহমেদাবাদ থেকে গ্রেফতার করে তাঁকে। রাজস্থানের বুন্দি থানার পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার তাঁকে রাজস্থানে নিয়ে আসা হবে। গত অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় মোতিলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছিেলন সোশ্যাল মিডিয়ায়। রাজস্থানের বুন্দি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই পায়েল রোহতগীকে গ্রেফতার করা হয়েছে।

যদিও তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পায়েল। প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে নিজের টুইটে পায়েল লিখেছেন এখন মত প্রকাশের স্বাধীনতাও চলে গিয়েছে। এর আগে ২০০৮ সালে তথ্য প্রযুক্তি আইনের ধারায় বুন্দি থানা তাঁকে গ্রেফতার করেছিল। সেসময় পায়েল রোহতগীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজস্থানের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক চর্মেশ শর্মা।
পায়েল রোহতগী মোতিলাল নেহরু, জওহর লাল নেহরু তাঁর স্ত্রী কমলা নেহরু, ফিরোজ গান্ধী এবং ইন্দিরা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও করে সেটি টুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications