অচেনা 'ভুবনে' পাড়ি দিলেন 'ভুবন সোম'-এর স্রষ্টা মৃণাল সেন, তাঁর জীবনসফর একনজরে
বাংলা চলচ্চিত্র যে ছায়া-শ্রয়ে ধীরে ধীরে 'জাগরণ'এর পথে এগিয়েছ, তাঁর অন্যতম মহীরুহ মৃণাল সেন।
বাংলা চলচ্চিত্র যে ছায়া-শ্রয়ে ধীরে ধীরে 'জাগরণ'এর পথে এগিয়েছ, তাঁর অন্যতম মহীরুহ মৃণাল সেন। সত্যজিৎ থেকে ঋত্বিক ঘরানায় লালিত এই চলচ্চিত্র জগতের যাত্রাপথ আরও উজ্জ্বল হয়ে উঠেছে এই কিংবদন্তী স্রষ্টার অবদানে। 'নীল আকাশের নীচে'-র মৃণাল, ভাবনার রঙে বাংলা চলচ্চিত্রে বিকশিত করেছে নিজের শত পাপড়ি.. 'অবশেষে' 'একদিন অচানক' 'কলকাতা ৭১'-এর স্রষ্টা পাড়ি দিলেন অচেনা 'ভুবনে', রেখে গেলেন 'ভুবন সোম', ' পদাতিক', 'বাইশে শ্রাবণ'এর মতো কালজয়ী ছবি, যা শুধু বাংলা চলচ্চিত্রকেই নয় , গোটা দেশের সামগ্রিক চলচ্চিত্র ভাবনাকে সাহসী রসদ যুগিয়েছে। কেমন ছিল এই স্রষ্টার জীবন সফর.. দেখে নেওয়া যাক।

জন্ম বাংলাদেশের ফরিদপুরে
সাল ১৯২৩ , দিনটা ১৪ ই জুন, বাংলাদেশের ফরিদপুরে সেদিন জন্ম হয় মৃণাল সেনের। এরপর উচ্চশিক্ষার্থে তিনি পাড়ি দেন কলকাতা।স্কটিশ চার্চ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে শুরু হয় পড়াশোনার পালা।

ছাত্রাবস্থা ও রাজনীতি
মার্কসবাদ তাঁকে ছত্রাবস্থা থেকেই আকর্ষণ করেছে। সমাজতন্ত্র নিয়ে তাঁর যাবতীয় ভাবনাতেই কমিউনিজমের প্রভাব দেখে গিয়েছে বহুবার, কারণ সেই ভাবনারই সফল প্রকাশ তাঁর ছবি। সামাজিক বাস্তবকে পরিচালনার তুলিতে এক অনন্য সাধারণ রঙে রাঙিয়েছেন মৃণাল সেন। সেভাবে সিপিএম-এর সদস্য তিনি না হলেও, বাম-ভাবনা যে তাঁর মননে ছিল তা বিভিন্ন ভাবে প্রকাশ পেয়েছে।

'পরিচালক' মৃণাল সেনের জন্ম
১৯৫৫ সালে 'রাতে ভোরে' ছবির মাধ্যমে পথ তলা শুরু করেন পরিচালক মৃণাল সেন। উত্তম কুমারের সঙ্গে সেই ফিল্ম তাঁকে সেভাবে সাফল্য এনে না দিলেও 'বাইশে শ্রাবণ' তাঁর পরিচালনা দক্ষতা কে ফুটিয়ে তোলে। এরপর ভারতীয় চলচ্চিত্রের নবজাগরণের ধারাকে উস্কে দিয়ে তিনি উপহার দিয়েছেন 'ভুবন সোম'। তাঁর 'মৃগয়া'র হাত ধরে সাবালক হয়েছে ভারতীয় চলচ্চিত্রের ফিল্মের ভাবধারা।

'কলকাতা' যখন চরিত্র
'কলকাতা' কে আলাদা করে চরিত্র হিসাবে তুলে ধরে তাঁর মূল্যবোধ, মানুষকে নিয়ে মৃণাল সেন উপহার দিয়েছেন 'কলকাতা ৭১'। তাঁর হাত ধরে এসেছে, 'পদাতিক', 'পুনশ্চ', 'মহাপৃথিবী'।

সম্মান প্রাপ্তি
'ভুবন সোম', 'মৃগয়া ', 'আকালের সন্ধানে', 'কলকাতা ৭১', 'একদিন প্রতিদিন', 'খান্ধার' এর হাত ধরে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কারের সম্মান.। তেলুগু ছবি 'ওকা উরি কথা'-র জন্যও তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে 'কোরাস', 'পরশুরাম', 'আকালের সন্ধানে', 'একদিন অচানক' তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মান। ভেনিস, কাইরো, থেকে কান ফিল্ম ফেস্টিভালে সম্মানিত হয়েছে এই ছবিগুলি। ১৯৮১ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ২০০৫ সালে তিনি ভূষিত হন দাদা সাহেব ফালকে সম্মানে। এছাড়াও ২০১৭ সালে তাঁকে অস্কার অ্যাকাডেমির সদস্যপদে সম্মানিত করা হয়।

প্রয়াণ
৩০ ডিসেম্বর ২০১৮ সাল বাংলার মৃণাল পাড়ি দিয়েছেন অন্য এক ভুবনে। বছর শেষে বাংলার চলচ্চিত্র মহল তথা তাঁর গুণমুগ্ধকে শোকস্তব্দ করে তিনি ছেড়ে গিয়েছেন ইহলোক। হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি প্রয়াত হন তাঁর ভবানীপুরের বাসভবনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications