'আমেরিকান ফ্যাক্টারির' জন্য অস্কার জিতলেন ওবামা দম্পতি
'আমেরিকান ফ্যাক্টারির' জন্য অস্কার জিতলেন ওবামা দম্পতি
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী ওবামা মিশেল প্রযোজিত 'আমেরিকান ফ্যাক্টরি’। স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট এইতথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেন।

এর আগে ২০১৯ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে সেরা যুক্তরাষ্ট্রের সেরা তথ্যচিত্র পরিচালনার পুরস্কার জিতে নেয় আমেরিকান ফ্যাক্টরি। অর্থনৈতিক বিপর্যয় ও সংস্কৃতির সংঘাতকেই প্রধান বিষয়বস্তু করা হয়েছে তথ্যচিত্রটিতে। এখানে ওহাইয়োর মোরাইনের বন্ধ হওয়া জেনারেল মটরস কারখানার বঞ্চিত শ্রমিকদের অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়ছে। সূত্রের খবর, এই কারখানার প্রচুর শ্রমিক চিনা মালিকানায় পুনরায় কারখানাটি চালু হওয়ার আগে প্রায় ছয় বছর বেকার জীবন যাপনে বাধ্য হয়েছিল।
অস্কার জয়ের পর টুইট বার্তায় দুই পরিচালককে অভিনন্দন ও ধন্যবাদ জানান বারাক ওবামা। তিনি এই প্রসঙ্গে লেখেন, বারাক ওবামা টুইটারে লিখেছেন, 'অর্থনৈতিক পরিবর্তনের সময় মানবিক পরিণতি সম্পর্কে এমন জটিল ও মন ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন। দুই মেধাবী নির্মাতার হাতে অস্কার ট্রফি দেখে আমি আনন্দিত।”
'আমেরিকান ফ্যাক্টরি’ ছাড়াও এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল 'দ্য কেভ’, 'দ্য এডজ অব ডেসোক্রেসি’, 'ফর সামা’, 'হানিল্যান্ড’। এই সব তথ্যচিত্র গুলিকে পেছনে ফেলে এবারের অস্কারের শিরোপা জিতে নিয়েছে ওবামা দম্পতি প্রযোজিত 'আমেরিকান ফ্যাক্টরি’।












Click it and Unblock the Notifications