লুচি খেতে ভালোবাসেন! এই ভিডিও না দেখলে আফসোস করতে বাধ্য হবেন

কড়াইয়ের তেলে ফেলতেই ক্রমে ক্রমে ফুলে ওঠা .. আর তারপর আলুর দম হোক বা সাদা আলুর তরকারী সহযোগে জল খাবার। হেন বাঙালি নেই যাঁর লুচির প্রতি আসক্তি নেই!

কড়াইয়ের তেলে ফেলতেই ক্রমে ক্রমে ফুলে ওঠা .. আর তারপর আলুর দম হোক বা সাদা আলুর তরকারী সহযোগে জল খাবার। হেন বাঙালি নেই যাঁর লুচির প্রতি আসক্তি নেই! গরম ফুলকো লুচিতে আঙুল ফুটিয়ে ধোঁয়া বের করে খাওয়া না শুরু করলে অনেকেরই 'লুচি হজম হয়না'! এমন লুচি-প্রেমিকদের জন্য এসেছে নতুন একটি গান।

লুচি খেতে ভালোবাসেন! এই ভিডিও না দেখলে আফসোস করতে বাধ্য হবেন

অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবিটির নতুন গান 'ও গো লুচি'। গানের কথায় কার্যত লুচি রসনার বিভিন্ন দিক উঠে এসেছে। গানটি লিখেছেন রসরাজ অমৃতলাল বসু, সঙ্গীতের আয়োজন শিলাজিতের। গানটি গেয়েছেন অনন্যা ভট্টাচার্য। গানের ভিডিওটিতে উঠে এসেছে উনিশ শতকের রাজকীয় এক পরিবেশ। সেখানে চলছে এক নাচগানের আসর। আর সেই আসরে 'স্বাদ' যোগাতেই লুচির প্রসঙ্গ উঠে আসে । সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, ব্রাত্য বসু অভিনীত এই ছবির 'ও গো লুচি' গানটির ভিডিও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ক্রমেই ভাইরাল হয়ে উঠেছে ভিডিওটি।

এবছরের পুজোতে আসছে ব্রাত্য বসুর 'মনোজদের অদ্ভুত বাড়ি'। ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠেও থাকছে একটি প্লেব্যাকও। সেই গানে গলা মিলিয়েছেন রজতাভ দত্ত। সব মিলিয়ে জমজমাট মনোরঞ্জনের পসরা নিয়ে পুজোয় আসতে চলেছে 'মনোজদের অদ্ভুত বাড়ি'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+