আরিয়ানের থেকে কোনও নিষিদ্ধ মাদক কি উদ্ধার হয়েছে! আদালতে কোন কোন তথ্য দিয়েছে এনসিবি
দেশের চলচ্চিত্র জগতের তাবড় নাম তথা একটা গোটা প্রজন্মের আইকন শাহরুখ খান এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। শাহরুখ পুত্রকে গত শনিবার রাতে মুম্বইয়ের এক ক্রুজ থেকে মাদককাণ্ডে আটক করা হয়। টানা ১৬ ঘণ্টা জেরার পর শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি শনিবার রাতে এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ও ক্রুজ থেকে আরিয়ান সহ ৮ জনকে আটক করে। পরে এক মহিলা মুনমুন ধমেচা সহ আরিয়ানদের গ্রেফতার করা হয়। এদিনও এনসিবির হেফাজত থেকে মুক্তি পাননি আরিয়ানরা। শাহরুখ পুত্র আপাতত জেলে ৭ অক্টোবর পর্যন্ত বন্দি থাকবে বলে জানা গিয়েছে।

এদিকে, এদিন যখন আরিয়ানদের আদালতে তোলা হয়, তখনই বহু সওয়াল জবাবের মাঝে এনসিবির তরফে তদন্তকারী অফিসার জানান, শাহরুখ পুত্র আরিয়ান খানের থেকে কোনও মাদক পাওয়া যায়নি। যদিও আরিয়ানকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবিকে নিজের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, এর আগে, ২৩ বছরের আরিয়ান সহ মুম্বই শহরের একাধিক প্রতাপশালী পরিবারের সন্তানদের কর্ডেলিয়া ক্রুজ থেকে উদ্ধার করে এনসিবি। সেখান থেকে একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করে এনসিবি। জানা যায়, এই ক্রুজে ২ রা অক্টোবর একতটি রেভ পার্টি চলছিল। আরিয়ানের সঙ্গে গ্রেফতার হন , মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্ট। আরবাজ মার্চেন্ট শহরের এক নামী আইনজীবীর সন্তান। জানা গিয়েছে , এদিন ছেলে আরবাজের হয়ে তাঁর বাবা আদালতে আইনি লড়াই লড়েন। যদিও তা সত্ত্বেও এদিন জামিনে মুক্ত হননি আরবাজ। এদিকে জানা যাচ্ছে , রবিবার আরিয়ানের গ্রেফতারির খবর পেতেই শাহরুখের 'মন্নত' প্রবেশ করতে দেখা যায়, সলমন খানের কনভয়। সলমন, ও তাঁর বোন আলভিরা আসেন শাহরুখের বাসভবনে।ততক্ষণে খান পরিবার গোটা বিষয়টি নিয়ে ত্রস্ত। এদিকে 'পাঠান' ছবির জন্য ইউরোপের ট্যুর বাতিল করে দেন শাহরুখ। উল্লেখ্য, পরিচালক হতে চাওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আরিয়ান এই ছবিতে শাহরুখকে নানানভাবে সাহায্য করছিলেন। তবে জীবনের তাল কাটে ২ রা অক্টোবরের রাতে।
উল্লেখ্য, ক্রুজ থেকে আটক হয়েই আরিয়ান জানান যে, তিনি আমন্ত্রিত হয়ে সেই রেভ পার্টিতে আসেন। এদিকে জানা যাচ্ছে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে ও ফোনের কল লিস্ট থেকে একাধিক মাদক চক্রের সঙ্গে জড়িতদের নাম পেয়এছে এনসিবি। ইতিমধ্যেই সেই সূত্র ধরে উত্তরভারত থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মাদক কাণ্ড আরিয়ানের সঙ্গে ধৃত আরবাজের সঙ্গে আরিয়ানের বহুদিনের সম্পর্ক রয়েছে। বহু পার্টিতে আরবাজ, আরিয়ান ও সুনীল শেট্টির ছেলে আহানকে একসঙ্গে দেখা গিয়েছে। সূত্রের খবর, আরিয়ানের বন্ধু আরবাজের সঙ্গে শাহরুখ কন্য়া সুহানারও সম্পর্ক বেশ ঘনিষ্ঠ।












Click it and Unblock the Notifications