যশের জন্মদিনে কি শুভেচ্ছা বার্তা দিলেন তাঁর প্রেমিকা নুসরত জাহান আসুন দেখে নিই
যশের জন্মদিনে নুসরতের বার্তা
অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন, আর তাঁর কাছের মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না তা কি করে হয়। রবিবার, ১০ অক্টোবর যশ ৩৬ বছরে পা দিলেন। যশকে শুভেচ্ছা জানাচ্ছেন টলিউডের অভিনেতা–অভিনেত্রীদের পাশাপাশি তাঁর ভক্ত–অনুগামীরাও। যশের জন্মদিন আর চুপ থাকবেন নুসরত, তা কি করে হয়। সকলেরই নজর ছিল নুসরত কি করেন তার ওপরই।

যশের প্রতি ভালোবাসা
রাত ১২টা বাজতেই নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ পেল যশের প্রতি ভালোবাসা। যশের একটি দারুণ ছবি পোস্ট করে জানালেন জন্মদিনের শুভেচ্ছা আর তার পাশেই লাল হৃদয়ের ইমোজি। আসলে যশ-নুসরতের সম্পর্ক অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে। তাঁদের সম্পর্ক এর আগে কোনওদিনই এভাবে প্রকাশ্যে আসেনি।

নিখিল–নুসরতের সম্পর্ক ছেদ
২০১৯ সালে তুরস্কে গিয়ে নিখিল জৈনের সঙ্গে ঘটা করে বিয়ে করার এক বছরের মাথাতেই নিখিলের সঙ্গ ছেড়ে নুসরত যশের প্রেমে পড়েন। আলাদাই থাকছিলেন নুসরত। টলি পাড়ায় নিখিল-নুসরতের বিচ্ছেদ নিয়ে কানাঘুঁষো শোনা গেলেও নিশ্চিত কোনও খবরই পাওয়া যাচ্ছিল না। তবে সব বিতর্কের অবসান ঘটালেন নুসরত নিজে। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে জানিয়ে দিলেন তাঁর সঙ্গে নিখিলের বিয়ে বৈধ নয়। নিখিল জৈনের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন। সামনে আসে নুসরত এবং অভিনেতা যশ দাশগুপ্তের ঘনিষ্ঠতার কথা।

যশ–নুসরত সম্পর্কের সমীকরণ
যদিও নুসরত-যশ কোনওদিন তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। এরপরই নুসরত অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। জটিলতা আরও ঘনীভূত হয়। তবে নুসরত ও যশের সোশ্যাল মিডিয়ার কিছু ছবি সবসময়ই জানান দিয়েছিল যে তাঁরা দু'জনেই ডেট করছেন। অন্তঃসত্ত্বা সময়ই যশ-নুসরতকে দেখা যায় পার্কস্ট্রীটের রাস্তায়। এরপর গত ২৬ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দেন। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে সেই সময় প্রায় সারাক্ষণই নুসরতের সঙ্গী ছিলেন যশ।

নুসরত–পুত্রের পিতৃপরিচয়
সন্তানের পিতৃপরিচয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে যথেষ্ট। যদিও কলকাতা পুরসভার জন্ম শংসাপত্রের নথি অনুযায়ী নুসরতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। যা অভিনেতা যশ দাশগুপ্তেরই আরেক নাম। সন্তান হওয়ার পর অবসরযাপন করেননি নুসরত। ১২ দিন পরই কাজে ফিরেছিলেন। একটি স্যাঁলোর উদ্বোধন করতে দেখা গিয়েছিল নুসরতকে। তিনি এবং যশ ইশানকে নিয়ে ভাল সময় কাটাচ্ছেন বলেই জানান।

ছবির কাজে ফিরেছেন যশ–নুসরত
যশ এবং নুসরত দু'জনেই ছবির কাজে ফিরেছেন। পুজোর শুটিং করতেও দেখা গিয়েছে নুসরতকে। গত ২ অক্টোবর নিজের সংসদীয় এলাকায় পা-ও রাখেন তারকা সাংসদ। নুসরত ছাড়াও যশকে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীরাই শুভেচ্ছা জানিয়েছেন। যশ তা নিজের ইনস্টা স্টোরিতে পোস্টও করেছেন।












Click it and Unblock the Notifications