ভূস্বর্গে ‘কাশ্মীর কি কলি’, নুসরতের নতুন রূপ ক্যামেরাবন্দী করলেন যশ দাশগুপ্ত
নুসরতের নতুন রূপ ক্যামেরাবন্দী করলেন যশ দাশগুপ্ত
ছেলে ইশানের জন্মের পর এই প্রথমবার অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে একান্ত সময় কাটাতে গেলেন সাংসদ–অভিনেত্রী নুসরত জাহান। তাও আবার ভূস্বর্গ কাশ্মীরে। গত শনিবার কাশ্মীরে পৌঁছানোর পরেই সোশ্যাল মিডিয়ায় ভূস্বর্গ থেকে নানা ছবি পোস্ট করছেন নুসরত ও যশ। ইনস্টাগ্রামে ফলাও করে জানাচ্ছেন তাঁরাই একে–অপরের ছবি তুলে দিচ্ছেন। তবে একেবারে অন্যরকম ভাবে এবার ক্যামেরার সামনে ধরা দিলেন নুসরত জাহান।
কাশ্মীর কি কলি সেজে নুসরত
একেবারে কাশ্মীরের চিরাচরিত পোশাক ও গয়নায় সেজে যশের ক্যামেরা বন্দী হলেন নুসরত। লাল রঙের ফেরান পরে তার সঙ্গে মানানসই গয়নায় সেজেছেন নুসরত। মাথায় কাশ্মীরি মহিলাদের মতোই স্কার্ফ পরেছেন এবং নানান ভঙ্গীতে ছবি তুলেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তিনটে ছবি পোস্ট করে তাতে ক্যাপশন দিয়েছেন, 'কাশ্মীর কি কলি'। এই ছবি পোস্ট করার পর নেটিজেনরা অনেকেই নুসরতের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। নুসরতকে সত্যিই কাশ্মীরি মেয়েদের মতোই লাগছিল। তবে অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রীকে।
যশ–নুসরতের আঙুলে এনগেজমেন্ট রিং
অভিনেত্রী ও প্রযোজক এনা সাহার সঙ্গে 'চিনে বাদাম' ছবির একটি গানের শুটিং করতেই কাশ্মীরে গিয়েছেন যশ। সুযোগ পেয়ে এই সফরে যশের সঙ্গী হয়েছেন নুসরত। গোটা টলিউড জানে, এনা সাহার সঙ্গে যশ ও নুসরতের দারুণ বন্ধুত্ব। এমনকী, শোনা যাচ্ছে এনা সাহার প্রযোজনায় তৈরি হওয়া নতুন ছবিতে নাকি জুটি বাঁধবেন নুসরত ও যশ। কাশ্মীর থেকে এর আগেও বহু ছবি ও ভিডিও পোস্ট করেছেন যশ-নুসরত। একটি ভিডিওতে নুসরতকে যশের হাতে হাত রাখতে দেখা গিয়েছে। সেখানে যশ ও নুসরত দু'জনের রিং ফিঙ্গারে প্ল্যাটিনামের আংটি দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন কাশ্মীরে গোপনে বাগদান সেরে ফেলতে পারেন এই জুটি।
যশরতের প্রেম নিয়ে জল্পনা
যশ-নুসরতের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। বিশেষ করে ছেলে ইশানের জন্মের পর থেকে নুসরত পুত্রের বাবা কে তা নিয়ে জল্পনা চলে তুঙ্গে। তবে সব প্রতিবন্ধকতা জয় করে নুসরত তাঁর ছেলের জন্মের শংসাপত্রেই জানিয়ে দেন যে যশই ইশানের বাবা। এরপরই একাবারে প্রকাশ্যেই ডেট করতে শুরু করেন নুসরত। এ বছরের বিভিন্ন পুজো মণ্ডপেও একসঙ্গে দেখা গিয়েছে যশ-নুসরত জুটিকে।
যশকে স্বামী হিসাবে গ্রহণ
কয়েকদিন আগে যশ দাশগুপ্তকে 'স্বামী' হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন নুসরত জাহান। যশের জন্মদিনের কেকে নুসরত স্পষ্টই লিখে দিয়েছিলেন হাজব্যান্ড ও সন্তানের বাবা যশ! তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি করে শুরু করে দিলেন যশরত চর্চা। তবে নুসরত যে খুব শীঘ্রই যশের গলায় মালা দিতে চলেছেন সেটাও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।












Click it and Unblock the Notifications