ডিটারজেন্টের বিজ্ঞাপন পোস্ট করতেই ফের নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন নুসরত জাহান
ডিটারজেন্টের বিজ্ঞাপন পোস্ট করতেই ফের নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন নুসরত জাহান
বিতর্ক আর নুসরত জাহান যেন একে–অপরের পরিপূরক। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। নিখিল জৈনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থেকে যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা সবকিছু নিয়েই বিতর্কের শীর্ষে রয়েছেন নুসরত। এই সবকিছুর মধ্য দিয়েই ছোট্ট ইশানকে নিয়ে ভালোই দিন কেটে চলেছে নুসরত ও যশের। সম্প্রতি একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনকে ঘিরে ফের নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী।

সবকিছুকে উপেক্ষা করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন নুসরত। ছোট্ট ইশানের পাশাপাশি তিনি ফটোশুট, স্যাঁলোর উদ্বোধন, এমনকী বিজ্ঞাপনেও কাজ করলেন। সম্প্রতি নুসরত তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের ভিডিও। গর্ভাবস্থায় থাকার সময় এই বিজ্ঞাপনের শুট করেছিলেন নুসরত। সঙ্গে ছিলেন ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী। এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই নুসরতকে কটাক্ষ শুরু করে দিল নেটিজেনরা। নুসরতের কমেন্ট বক্সে একের পর এক মন্তব্য নজর আসতে শুরু করে দেয়। অনেকেই লিখেছেন, এই ডিটারজেন্ট কি তোমার মতো মানুষের চরিত্রের দাগ তুলতে পারবে? আবার কেউ কেউ লিখলেন, নিজের হাতে কাপড় ধুয়েছ কখনও? অনেকে আবার এসব থেকে বেরিয়ে নুসরতের ঠোঁট নিয়েও কুমন্তব্য করতে শুরু করেন।
না, এই মন্তব্যের পাল্টা কোনও জবাব নুসরত দেননি। তিনি জানেন এই ঝড় তাঁকে একাই সামলাতে হবে। তবে এ ধরনের কটুক্তির মাঝেও অনেক নেটিজেনই নুসরত ও তাঁর ছেলে ইশানের জন্য শুভ কামনা পাঠিয়েছেন। এটাই তো সেরা পাওনা সাংসদ–অভিনেত্রীর কাছে।

নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর সন্তানের বাবা কে এই নিয়ে চলছিল বহু জল্পনা–কল্পনা। সোশ্যাল মিডিয়াতেও নুসরতকে বারংবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার ওপর তো যশের সঙ্গে সম্পর্ক নিয়েও বহু তীর বিদ্ধ করেছে তাঁকে। তবে সেই সময় নুসরত অত্যন্ত শান্ত ছিলেন। নিজের গর্ভাবস্থাকে যতটা সম্ভব গোপন রেখেছিলেন। তবে পার্কস্ট্রিটের রাস্তায় যস–নুসরতকে একসঙ্গে দেখে আবারও চর্চা নতুন করে শুরু হয়। যদিও খুব বেশিদিন এই রহস্য আর রহস্য থাকল না। কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম দেখা দেওয়ার পর থেকেই সব ঝড় যেন নিমেষে শান্ত হয়ে যায়। পুরো গর্ভাবস্থাতেই নুসরতের পাশে থেকেছেন যশ। হাসপাতালে নুসরতের সিজারের সময়ও একমাত্র যশই পাশে ছিলেন।












Click it and Unblock the Notifications