গর্ভনিরোধকের বিজ্ঞাপন পোস্ট, সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা নুসরতকে

সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা নুসরতকে

নিখিল–নুসরত চর্চা এখন হট টপিকের মধ্যে অন্যতম। তুরস্কে গিয়ে কোটি টাকা খরচ করে বিয়ে করার পর এখন নুসরত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তিনি নিখিলের আইনত বিবাহিত স্ত্রী নন বরং লিভ–ইন করতেন। এরই মাঝে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়েও তোলপাড় চলছে। বিশেষ করে যেদিন থেকে নুসরতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে। এবার নেট দুনিয়ায় ফের আরও একবার ট্রোলের শিকার হলেন এই সাংসদ তারকা।

গর্ভনিরোধকের বিজ্ঞাপন পোস্ট, সোশ্যাল মিডিয়ায় চরম হেনস্থা নুসরতকে


সম্প্রতি নুসরত তাঁর ইনস্টাগ্রামে গর্ভনিরোধকের বিজ্ঞাপনের একটি পোস্ট করেন। এই বিজ্ঞাপনে রয়েছেন তিনি নিজে। এরপরই নেটিজেনদের বাঁকা বাঁকা মন্তব্যের শিকার হতে হয় অভিনেত্রীকে। প্রসঙ্গত, কিছুদিন ধরে নুসরতের ইনস্টা অ্যাকাউন্টে নজর রয়েছে সকলের। তাই গর্ভনিরোধকের বিজ্ঞাপন সংক্রান্ত পোস্টটিও নেটিজেনদের নজর এড়ায়নি। এই বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে নুসরতকে ট্রোল করতে শুরু করে দেন সকলে। প্রশ্ন তোলা হয় নুসরতের চরিত্র নিয়েও। শুধু তাই নয় অভিনেত্রীকে দেশছাড়া করা উচিত বলেও দাবি নেটিজেনদের একাংশের। কেউ কেউ আবার নুসরতের সঙ্গে শ্রাবন্তীর তুলনা টানতেও ব্যস্ত।

২০১৯ সালে তুরস্কে ঘটা করে নিখিল জৈনের সঙ্গে বিয়ে করেন। হিন্দু রীতি মেনে সিঁদুর পরে তাঁকে বহুবারই দেখা গিয়েছে। লোকসভায় শপথ নেওয়ার সময়ও তিনি নিজেকে বিবাহিত বলেছেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভোল বদলে যায় নুসরতের। সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। এরপরই নিখিলের সঙ্গে দুরত্বের সৃষ্টি হয় এবং ২০২০ সালের নভেম্বর থেকে নিখিল–নুসরত আলাদা থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+