ছেলে ঈশানের 'বাবা'-কে নিয়ে মুখ খুললেন নুসরত, সাফ বার্তায় জানালেন কেমন কাটছে মাতৃত্বের নতুন অধ্যায়
সবেমাত্র তিনি মা হয়েছেন। ঘরে ছোট্ট ফুটফুটে তাঁর সন্তান। আর তারই মাঝে বারবার প্রশ্ন উঠেছে সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের পুত্র ঈশানের বাবা কে? এই প্রশ্ন ঘিরে বহু দিন ধরে জল্পনা রয়েছে। এদিন এক অনুষ্ঠানে গিয়ে নুসরত জানান যে, আপাতত মাতৃত্ব তিনি খুবই উপভোগ করছেন। তবে ছোট্ট ঈশানকে দেখতে চাইলে তার 'বাবা'কে অনুমতি নিয়ে প্রশ্ন করতে হবে। এই সঙ্গেই তিনি 'বন্ধু' যশকে নিয়েও মুখ খোলেন ।

নুসরত মুখ খুললেন ছেলে ঈশানের বাবাকে নিয়ে
এদিন নুসরত জাহান এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন। সবেমাত্র ছোট্ট ইশানের জন্ম হয়েছে গত ২৬ অগাস্ট। তারপর সেভাবে যে বেবিফ্যাট শরীরে দানা বাঁধেনি, তা এদিন সদ্য মা হওয়া নুসরত জাহান প্রকাশ্যে আসতেই তা ধরা পড়ল। নুসরতকে দেখেই এদিন মিডিয়ার ভিড় কার্যত উপচে পড়ে। তখনই প্রসঙ্গ ওঠে , সন্তান ঈশানের। প্রসঙ্গ ওঠে ঈশানের বাবাকে নিয়ে। প্রশ্ন ওঠে কবে দেখা যাবে নুসরতের ছেলে ঈশানকে। নুসরত তার জবাবে জানান, ' ওর (ঈশান) বাবা চাইলে তবেই ওকে দেখা যাবে। আপাতত ছেলেকে সবথেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। ' একই সঙ্গে নুসরত জানান, আপাতত পরিবারের বাইরে কারোর কাছে ছেলেকে যেতে দিচ্ছেন না ঈশানের বাবা।

'বাবাও জানেন বাবা কে?'
এদিন কার্যত ঈশানের পিতৃপরিচয় নিয়ে পর পর প্রশ্ন ধাওয়া করতে থাকে নুসরতকে। ঈশানের বাবা কে? এই জল্পনা নুসরতের গর্ভবতী হওয়ার সময় থেকেই দানা বাঁধে। এদিন সেই প্রশ্ন উঠতেই নুসরত বলেন, 'বাবা জানেন বাবা কে! একজন মহিলাকে এই প্রশ্ন করা মানে ,তাঁর গায়ে কালি ছেটানো। সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তবে আপাতত আমি আর যশ খুব ভালো সময় কাটাচ্ছি। ' একই সঙ্গে নুসরত জানান, যে আপাতত তিনি মাতৃত্ব পুরোদমে উপভোগ করছেন।

ভবানীপুরে নুসরত
প্রসঙ্গত, সামনেই রাজ্যে উপনির্বাচন। সেখানে ভবানীপুর থেকে লড়ছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর প্রচারপর্বে তারকা সাংসদ নুসরতের নাম বলে ইতিমধ্যেই বহু খবর উঠে এসেছে। এদিকে, সেই ভবানীপুরের একটি স্যালোঁ উদ্বোধনে যান বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। এদিন নুসরত নিজের মাতৃত্বের পর্বের প্রসঙ্গে বললেন, ২৬ অগাস্টের পর থেকে তাঁর জীবনের ইতিহাস ভুগোল সবটাই পাল্টে গিয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি জানালেন, 'আমার নিজের প্রতি, পরিবারের প্রতি, আমার মানুষজনের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমায় কাজে ফিরতেই হবে। ' একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ এদিন স্পষ্ট জানিয়েছেন অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তিনি বাদল অধিবেশনে যোগ দিতে পারেননি, তবে শীতকালীন অধিবেশনে যোগ দিতে তিনি দিল্লিতে অবশ্যই যাবেন।

নুসরত-যশ সম্পর্ক
উল্লেখ্য নুসরতের সন্তান নিয়ে বহু দিন ধরেই চর্চা অব্যাহত। মূলত, তাঁর সঙ্গে গত এক বছরে অভিনেতা যশের সম্পর্ক ঘনিষ্ঠ হতেই এই আলোচনা শুরু হয় । কয়েক মাস আগে একটা সময় শোনা যায়, স্বামী নিখিলকে ছেড়ে নুসরত ঝুঁকতে থাকেন যশের দিকে। এরপর যশ ও নুসরতের রাজস্থান বেড়ানো থেকে দক্ষিণেশ্বর মন্দিরে একসঙ্গে যাওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘিরে বারবার তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শোনা যায়। ওঠে বহু জল্পনা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications