নববর্ষে মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কী বললেন নুসরত?
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে আলোচনা কম হয়নি। কখনও ট্রোল, তো কখনও তা প্রার্থীপদ নিয়ে প্রশ্ন।
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে আলোচনা কম হয়নি। কখনও ট্রোল, তো কখনও তা প্রার্থীপদ নিয়ে প্রশ্ন। অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠার সফরে একাধিক অধ্যায় পার করে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে এসেছেন নুসরত জাহান। ভোটপ্রচারের ব্যস্ততার মধ্যেও 'ওয়ানইন্ডিয়া বাংলা' র মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে খোলাখুলি আলোচনায় ধরা দেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। আজ সাক্ষাৎকারের প্রথম পর্ব।

নববর্ষে বসিরহাটের মানুষকে কী বার্তা দেবেন?
নববর্ষ মানে সব কিছু নতুনভাবে শুরু হবে। নতুন ভাবে একটা নতুন রাস্তা দেখানোর চেষ্টা করছি। একটা নতুনত্ব আনবার চেষ্টা করছি বসিরহাটের মানুষের মধ্যে। রাজ্যবাসী ও বসিরহাটের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চাইব। আমি তো এখন তাঁদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি..!

নববর্ষে স্পেশ্যাল প্ল্যান কী?
বসিরহাটে সভা আছে সেদিন। সেখানেই থাকব । প্রচার তো রয়েইছে। একটি বিশেষ ইভেন্ট রয়েছে। সেটা বসিরহাটের মানুষ আয়োজন করেন। সেখানেই থাকব। (এই সাক্ষাৎকার নববর্ষের আগে নেওয়া হয়েছে।)

নববর্ষের দিন এমনিতে কিভাবে কাটে আপনার?
সাধারণত আমি বাড়িতে নিজের হাতে কিছু রান্না করি নববর্ষের দিন। পরিবারের সবাই একসঙ্গে থাকি। তবে এই বছর বোধহয় তা সম্ভব হবে না। তবে চেষ্টা করব একটা লাঞ্চ একসঙ্গে আয়োজন করার। সেটা কলকতাতেও হতে পারে বা বসিরহাটেও হতে পারে।

সায়ন্তন বসুকে কী বার্তা দেবেন নববর্ষ উপলক্ষ্যে ?
শুভ নববর্ষই বলব..! ওনারও নতুন বছর খুব ভালো কাটুক,.. চাইব।
আর যদি বলা হয় নরেন্দ্র মোদীকে নববর্ষ উপলক্ষ্যে একজন বাঙালি হিসাবে কোনও বার্তা দিতে.. তাহলে কী বলবেন?
জানতো..আমরা বাঙালিরা .. আমাদের মন ভীষণ উদার..! আমাদের উৎসবের দিন আমার কখনওই নেগেটিভ কথা বলিনা। তো ..অবশ্যই শুভেচ্ছা রইল সবার জন্য।
ছবি সৌজন্য: নুসরত জাহানের ফেসবুক পেজ












Click it and Unblock the Notifications