নুসরতের বিয়ের রিসেপশনে প্রসেনজিৎ থেকে আবিররা! জমজমাট আসরের অ্যালবাম একনজরে

বিয়েতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন অভিনেতা আবীর ও অভিনেত্রী সৌরসেনীও। তাঁরাও এদিন ধরা দেন ক্যামেরায়।

১৯ জুন তুরস্কের বোদরুমে সাত পাকে বাঁধা পড়ে গিয়েছেন টলিউডের অন্যতম সুন্দরী নুসরত জাহান। কলকাতার নামী ব্যবসায়ী পরিবারের ছেলে নিখিল জৈনের সঙ্গে নিুসরতের বিয়ে বহুবার উঠে এসেছে খবরের শিরোনামে। বিয়ে ঘিরে একাধিক বিতর্ক পিছু নিলেও , কলকাতার রাজকীয় রিসেপশনে নুসরত নিখিল ছিলেন আরও উজ্জ্বল। এই আসরে টলিউডের এক ঝাঁক তারকাকে যে উপস্থিত থাকথেন , সে খবর আগেই ছিল। একনজরে দেখে নেওয়া যাক নুসরতের রিসেপশনের অ্যালবাম।

হাজির ছিলেন স্বয়ং 'ইন্ডাস্ট্রি'!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে সকলেই টলিউড পাড়ায় 'ইন্ডস্ট্রি' হিসাবেই বোঝেন তা নতুন করে বলার কিছু নেই। এক ফিল্মি সংলাপ থেকে এমন ধারণা আরও স্পষ্ট হয়েছে। আর নুসরতের বিয়েতে প্রসেনজিতের সঙ্গে হাজির ছিলেন ছেলে মিশুক। এক ফ্রেমে সপুত্র প্রসেজিনতের সঙ্গে ধরা দেন পরিচালক রাজা চন্দ ও তাঁর স্ত্রী।

আবির


বিয়েতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন অভিনেতা আবীর ও অভিনেত্রী সৌরসেনীও। তাঁরাও এদিন ধরা দেন ক্যামেরায়।

পাওলি

বিয়ের রিয়েপশনের আসরের মাঝে পাওলির সঙ্গে এক ফ্রেমে ঝরা দেন সৌরসেনী। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আসরে হাজির জিৎ

এদিনের আসরে টলিউডের আরও এক সুপারস্টার জিৎও ছিলেন হাজির। সেই ছবিও ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে।

রাইমা

নুসরতের বিয়ের রিসেপশন উপলক্ষ্যে সেখানে দেখা যায় অভিনেতেরী রাইমা সেন ও অভিনেত্রী তনুশ্রীকে। দুই তারকাই এদিন নজর কেড়ে নেন।

হাজির শ্রাবন্তী

টলিউডের আরও এক অভিনেত্রী শ্রাবন্তীও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। একটা সময় শোনা গিয়েছিল রাজনীতির মঞ্চে নুসরত -মিমিকে টেক্কা দিতে ময়দানে বিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী হতে চলেছেন শ্রাবন্তী। তবে নুসরতের বিয়ের আসরে সেই বিতর্কিত খবর অনেকটাই চাপা পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+