মা হওয়ার পর নুসরতের পোস্টে এবার 'ড্যাডি' প্রসঙ্গ! ফের তোলপাড় নেট পাড়ায়
মা হওয়ার পর নুসরতের পোস্টে এবার 'ড্যাডি' প্রসঙ্গ! ফের তোলপাড় নেট পাড়ায়
সদ্য মা হয়েছেন অভিনেত্রী তথা তারকা সাংসদ নুসরত জাহান। বসিরহাটের এই তৃণমূল সাংসদের মাতৃত্ব গত সপ্তাহেই পর পর খবরের শিরোনাম কেড়েছে। এরপর ছেলে ঈশানকে দেখার কৌতূহল রয়েছে সকলের মধ্যে। তবে 'Y' দিয়ে শুরু হওয়া নাম ঈশানের দেখা এখনও না মিললেও , নুসরত জাহানের সাম্প্রতিক পোস্টে 'ড্যাডি' প্রসঙ্গ বেশ ঝড় তুলে দিয়েছে নেট পাড়ায়।

নুসরতের নয়া ছবিতে মাত নেট পাড়া
নুসরত জাহানের নতুন ছবিতে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে কার্যত চেনা নুসরত এবার ফিরে আসছেন। অপারেশনের ধকল কাটিয়ে যে নুসরত উঠেছেন , তা এই ছবিতে স্পষ্ট বোঝ যাচ্ছে। একটি সাদা কালো টি শার্টে নুসরতের লুক এদিন বেশ অনন্য় ছিল। তবে গোটা পোস্টে নুসরতের লুকের চেয়েও বেশি আলোচনা হয়েছে তাঁর পোস্টে লেখা ট্যাগলাইন নিয়ে।
নুসরতের পোস্টের ট্যাগলাইনে কী লেখা রয়েছে?
প্রসঙ্গত, যে পোস্ট নুসরত শেয়ার করেছেন, তাতে লেখা রয়েছে 'যাঁর থেকে পরামর্শ নাওনা , তাঁর থেকে সমালোচনাও শুনে নিও না।' এরপর হ্যাশট্য়াগে একাধিক বার্তা দিয়ে নুসরত বহু শব্দ লিখেছেন। তারমধ্যে একটি ছিল 'নিউ মমলাইফ'। এরপরই তিনি পোস্টে ছবির সৌজন্য 'ড্যাডি' বলে লেখেন। ফলে স্বভাবতই প্রশ্ন ওঠে 'ড্যাডি' বলতে নুসরত কাকে বোঝাতে চাইছেন? উল্লেখ্য, কয়েকদিন আগেই নুসরতের সন্তান হওয়ার সময় অভিনেতা যশ দাশগুপ্ত তাঁর সঙ্গে ছিলেন। যশকে অপারেশন থিয়েটারে রাখার জন্য নুসরতই ইচ্ছা প্রকাশ করেন। সেই মতোই যশ ছিলেন সেখানে।

যশ ও নুসরত সম্পর্ক
প্রসঙ্গত, নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্যে থেকেই শোনা গিয়েছিল যশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। এরপরবর্তীকালে শোনা যায়, 'এসওএস কলকাতা' ছবির নায়ক তথা নুসরতের সহ অভিনেতা যশের সঙ্গে রাজস্থান বেড়াতে গিয়েছেন নুসরত। পরবর্তীকালে যশ নুসরতের নাম একসঙ্গে শোনা গেলেও, নুসরতের সদ্যোজাত সন্তানের পিতৃপরিচয় নিয়ে বিভিন্ন মহলে বহু ধরনের প্রশ্ন, সমালোচনার মুখে পড়ছেন নুসরত। তবে সেই ঝড় কাটিয়ে আপাতত মাতৃত্বের আনন্দে মেতেছেন নুসরত জাহান।

নুসরত জাহানের নয়া ছবি কোন বার্তা দিচ্ছে
নুসরতের এই ছবিতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মাতৃত্বের নয়া স্বাদে তিনি আহ্লাদিত। ইনস্টাগ্রামে এই পোস্টে তিনি লিখেছেন এই নতুন সফলে আপাতত রাত আর দিন জেগে সময় কাটাচ্ছেন তিনি । আজকে নিয়ে ঈশানের মাত্র ৮ দিন বয়স হয়েছে। গত সপ্তাহে ২৬ অগাস্ট দুপুর পৌনে একটা নাগাদ নুসরতের কোল আলো করে জন্মগ্রহণ করে ঈশান। এরপর থেকে কার্যত ভাইরাল ঈশানকে ঘিরে নানান খবর।












Click it and Unblock the Notifications