বিয়ের পাকা খবর সোশ্যাল নেটওয়ার্কে নিজেই দিলেন নুসরত, দেখুন কীভাবে
জল্পনা থাকলেও নুসরত প্রথমে মুখ খোলেননি। তবে এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন যে, হ্যাঁ, তিনি নিখিল জৈনের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন।
লোকসভা ভোটে জিতে সাংসদ বনে দিল্লি গিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। আর তার পরই জানা গিয়েছে জুনেই বিয়ে করতে চলেছেন তিনি। অর্থাৎ রাজনীতির ময়দানে বাজিমাত করার পর জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন নুসরত। তবে তিনি কাকে বিয়ে করছেন তা নিয়ে জল্পনা ছিল। সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে যে তিনি ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করতে চলেছেন।

জল্পনা থাকলেও নুসরত প্রথমে মুখ খোলেননি। তবে এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন যে, হ্যাঁ, তিনি নিখিল জৈনের সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নুসরত। সেখানে নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন। এমনকি নিখিলের নামও ট্যাগ করেছেন তাতে। যার ফলে এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি নিখিল জৈনকেই বিয়ে করতে চলেছেন।
View this post on InstagramA post shared by Nusrat (@nusratchirps) on
শোনা গিয়েছে আগামী ২১ জুন নুসরত নিখিলকে বিয়ে করছেন। ডেস্টিনেশন ম্যারেজের জায়গা হিসাবে হিসেবে তিনি বেছে নিয়েছেন ইস্তানবুল। সেখানে ১৯ তারিখ থেকে শুরু হয়ে যাবে বিয়ের যাবতীয় আয়োজন। এরপর ২১ তারিখ চার হাত এক হবে।
বিয়ে নিয়ে ইতিমধ্যে দুই পরিবারের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। তার আগে নিজের ভালোবাসা ব্যক্ত করতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট কর ফেললেন অভিনেত্রী নুসরত।












Click it and Unblock the Notifications