নুসরতের 'কালা চশমা'য় কার প্রতিবিম্ব দেখা যাচ্ছে! নয়া ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তোলপাড়

নুসরতের 'কালা চশমা'য় কার প্রতিবিম্ব দেখা যাচ্ছে! নয়া ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তোলপাড়

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিচ্ছেদের খবর যেমন একটা সময় ব্যাপক তোলপাড় ফেলে দেয়, ঠিক তেমনই বিচ্ছেদের পর তাঁর সঙ্গে যশের সম্পর্ক ও সদ্য প্রকাশিত বেবি বাম্পের ছবিও ফেলেছে শোরগোল। এদিকে নুসরত বা যশ এই বিতর্ক জল্পনার দিকে কার্যত নজর না দিয়ে নিজের মতো করে পর পর ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের বার্তা দিয়ে যাচ্ছেন। এদিন নুসরত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নয়া ছবি পোস্ট করতেই ফের শোরগোল শুরু হয়।

নুসরত নয়, চোখ আটকে গিয়েছে প্রতিবিম্বে!

নুসরত নয়, চোখ আটকে গিয়েছে প্রতিবিম্বে!

সাধারণত টলিউড সুন্দরী নুসরত জাহানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে , সেখানে বারবার তাঁর রূপই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে এবার তা হল না! নুসরত জাহানের ছবি পোস্ট হতেই ইনস্টাগ্রামে নেট নাগররিকরা সকলেই ফোকাসে রাখেন নুসরতের ছবির চশমায় প্রতিবিম্বে থাকা মানুষটির দিকে।

 নেটনাগরিকদের প্রশ্ন!

নেটনাগরিকদের প্রশ্ন!

ছবিতে দেখা যাচ্ছে নুসরতের চশমার কাঁচে এক ব্যক্তির প্রতিবিম্ব ভেসে আসছে। সেই ব্যক্তি যে সুঠাম তা অনেক নেট নাগরিকই দাবি করছেন। আর সেই থেকেই বহুজদনই প্রশ্ন তুলছেন যে নুসরতের এই ছবিটি কি তুলে দিয়েছেন অভিনেতা যশ?

তোমার চশমায় কি যশ?

তোমার চশমায় কি যশ?

প্রসঙ্গত, অনেকেই কমেন্ট সেকশনে গিয়ে নুসরতকে প্রশ্ন করেন যে তাঁর চশমার কাঁচে কি যশ দাশগুপ্তকে দেখাযাচ্ছ? সরাসরি বহু নেট নাগরিক এই প্রশ্ন তুলে ধরেন।

যশের পোস্টে কী দেখা যাচ্ছে?

এদিকে যশের ইনস্টাগ্রামেও একটি পোস্ট দেখা যাচ্ছে। নুসরত যে সময় নিজের প্রোফাইলে ছবিটি পোস্ট করেছেন, দেখা যাচ্ছে যশও সেই সময়ের আশপাশে ছবি পোস্ট করেছেন। দুই জনের ছবির ব্যাকগ্রাউন্ডেই সবুজ বাগান দেখা যাচ্ছে। যা কার্যত একই রকমের। ফলে নেট নাগরিকরা প্রশ্নে ভরিয়ে দিচ্ছেন দুটি পোস্টকে।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+