সদ্য মা হলেও পুজোর আনন্দে কোনও ভাটা পড়বে না, ইনস্টাপোস্টে আগাম ঝলক শেয়ার নুসরতের
সদ্য মা হলেও পুজোর আনন্দে কোনও ভাটা পড়বে না, ইনস্টাপোস্টে আগাম ঝলক শেয়ার নুসরতের
সদ্য মা হয়েছেন তিনি। এবারের পুজোটাও যে একটু স্পেশাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইনস্টাপোস্টে নিজের পুজোর সাজের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন নুসতর যে এবার পুজোয় জমবে মজা। মা হওয়ার ১ মাসের মধ্যে কাজে ফিরতে দেখা গিয়েছিল তাঁকে। একাধিক ফটোশ্যুট করেছেন তিনি। তারপরেই ইনস্টাপোস্টে নিজের পুজোর সাজের ছবি িদয়ে বুঝিয়ে দিয়েছেন নিন্দুকরা যাই বলুন তাতে তাঁর পুজোর আনন্দে ভাঁটা পড়বে না।

নিখিলের সঙ্গে সম্পর্ক ভাঙার পড়ে এক প্রকার নুসরত আর যশের সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তারপরেই প্রকাশ্যে আসে নুসরতের সন্তানের পরিচয়। যদিও অভিনেত্রী নিজে কখনও সেকথা মুখে বলেননি। সকলেই জল্পনা করেছেন। নুসরতে সন্তান জন্ম দেওয়ার আগের কয়েকদিন তাঁদের ২জনকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। নুসরতের ডেলিভারির দিনও সঙ্গে ছিলেন অভিনেতা যশ। তিনিই সাংবাদিকদের জানিয়েছিলেন নুসরতের পুত্র সন্তান হওয়ার কথা।
তারপরে হাসপাতাল থেকে নুসরতর ও তার সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন যশ। বাড়ি পৌঁছে দিয়েছিেলন। নিজের ছেেলর নামও যশের নামের সঙ্গে মিলিয়েই রেখেছিলেন নুসরত। তারপরেই প্রকাশ্যে এসে পড়ে নুসরতের সন্তানের পিতার পরিচয়। যশের নাম ডেথ সার্টিফিকেটে লিখেছেন নুসরত। তারপরেই নুসরতের সন্তানের আসল পিতৃপরিচয় জানা যায়।
সন্তানের জন্মের ১ মাস হতে না হতেই নুসরত কিন্তু বেরিয়ে পড়েছিলেন। একাধিক ফটোশ্যুটের কাজে দেখা গিয়েছে তাঁকে। এমনকী নুসরত-যশকে একসঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছিল। এই নিেয় নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয় অভিনেত্রীকে। তারপরেই আবার সোশ্যাল মিডিয়ায় পুজোর সাজের ছবি দিয়েছিলেন নুসরত জাহান। ফটোশ্যুটের ছবি ছিল সেটি। সেই ছবিই ইনস্টাতে শেয়ার করে নুসরত লিখেছেন, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি ভেেঙ পড়িনি। দুষ্টের কাছে কখনো মাথা নত করবেন না। সকলের জীবনেই কঠিন পরিস্থিতি আসে সেটা। সেটার কাছে দুর্বল হতে নেই বলে লিখেছেন তিনি।












Click it and Unblock the Notifications