নুসরত-নিখিলের রাজকীয় রিসেপশন আজ! আয়োজনে কোন কোন চমক থাকছে

সকালে স্বামী নিখিলের সঙ্গে ইসকনের রথযাত্রায় সামিল হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। আর আজ বিকেলেই নুসরতের রিসোপশন।

সকালে স্বামী নিখিলের সঙ্গে ইসকনের রথযাত্রায় সামিল হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। আর আজ বিকেলেই নুসরতের রিসোপশন। বিয়ের পর্ব তিনি সুদূর তুরস্কের বোদরুমে সম্পন্ন করে এলেও, রিসোপশন কলকাতার বুকেই হতে চলেছে নুসরতের। একনজরে দেখে নেওয়া যাক নুসরতের বিয়ের রিসেপশন উপলক্ষ্যে আজ কী কী রাজকীয় আয়োজন থাকছে।

টলি পাড়ার তারকারা হাজির থাকবেন

টলি পাড়ার তারকারা হাজির থাকবেন

নুসরত জাহানের বিয়ের রিসেপশন উপলক্ষ্যে এদিন এলাহি আয়োজন হতে চলেছে কলকাতার এক পাঁচতারা হোটেলে। সূত্রের খবর, এই আয়োজনে নিমন্ত্রিতের তালিকায় নুসরত নিখিলের ঘনিষ্ঠ বন্ধুরা থাকছেনই। আর সেখানে অবশ্যই দেখা যেতে চলেছে টলি পাড়ার একাধিক নামী তারকাকে।

মিমি তো থাকছেনই , আর কে থাকছেন?

মিমি তো থাকছেনই , আর কে থাকছেন?

বোদরুমে মিমি আমন্ত্রিত ছিলেন, আর কলকাতাতে মিমি ছাড়াও টলিউডের একাধিক স্টার যেমন হাদির থাকবেন। তেমনই এদিন দেখা যাবে টলিউডের একাধিক কলাকুশলীদের। নিমন্ত্রিতের তালিকায় রাজনৈতিক তারকারাও থাকবেন বলে খবর।

মেন্যুতে কী থাকছে?

মেন্যুতে কী থাকছে?

নুসরত নিখিলের বিয়ের রিসেপশনে থাকছে আমিষ, নিরামিষ দুই ধরনের খাবারের আয়োজন । তবে খাবারে থাকছে ইতালিয়ান ঘরানার ছোঁয়া। যেহেতু নুসরতের শ্বশুরবাড়ির সদস্যরা নিরামিষ খাবারে অভ্যস্ত , তাই নিরামিষ খাবারের রংবাহারি পদের আয়োজন থাকছে।

নিখিল নুসরতের রিসেপশন মেন্যুতে ইলিশ!

নিখিল নুসরতের রিসেপশন মেন্যুতে ইলিশ!

নুসরত নিখিলের বিয়ের রিসেপশন মেন্যুতে থাকছে ইলিশের জিভে জল আনা নানান পদ। অবস্যই থাকছে বিভিন্ন ধরনের বিরিয়ানি। এছাড়াও পাতে পড়বে ভেটকি, চিংড়ির রংবাহারি পদ। আর মিষ্টির মধ্যে আম সন্দেশ থাকছেই ! এমনই দাবি সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+