কারোর প্রতি নেতিবাচক মনোভাব রেখো না, কাকে ইঙ্গিত করে এই কথা বলতে চেয়েছেন নুসরত?‌

রীতিমতো বিধ্বস্ত সাংসদ–তারকা নুসরত জাহান। চারদিক থেকে এতো নেতিবাচক মন্তব্য আসতে শুরু করেছে যে তিনি সবকিছু মিলিয়ে খুবই বিরক্ত। তবে নুসরত নিজেকে মোটিভেট করার উপায় খুঁজে বের করেছেন। প্রায় প্রতিদিনই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইতিবাচক ভিডিও বা বার্তা পোস্ট করছেন।

নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্ট

বুধবার নুসরত জাহান তাঁর ইনস্টা স্টোরিতে গৌর গোপাল দাসের একটি ভিডিও পোস্ট করেন। যেখানে গৌর গোপাল দাস কারোর প্রতি নেতিবাচক মনোভাবকে দূরে সরিয়ে মনের মধ্যে শান্তি নিয়ে আসার কথা বলেছেন। ভিডিওতে গৌর গোপাল দাস বলেন, '‌কারোর জন্য নেতিবাচক অনুভূতিকে মন থেকে চলে যেতে দাও, এটা জরুরি নয় যে তারা সেটার প্রাপ্য, বরং তোমার শান্তিতে থাকার অধিকার রয়েছে।’‌ নুসরতের এই ভিডিও যে নিখিল জৈনকেই ইঙ্গিত করে বলা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ কিছুদিন ধরেই নিখিল–নুসরতের বৈবাহিক সম্পর্ক নিয়ে টানা হেঁচড়া চলছে। যদিও নুসরত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তাঁর সঙ্গে নিখিলেন বিয়ে অবৈধ। এরপরই নুসরতকে নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

উপরন্তু তাঁর মা হওয়ার খবরের পর বিতর্ক যেন মাথা চাড়া দেয়। তারওপর নুসরত–যশ দাশগুপ্ত সম্পর্ক নিয়েও জলঘোলা হতে থাকে। এতকিছুর পর নুসরত নিজেকে এইসব কিছুর থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। ইনস্টা স্টোরিতে ভিডিও পোস্টের পাশাপাশি তিনি কিছু ছবিও দিয়েছেন। যেখানে তিনি তাঁর বাড়ির গাছের যত্ন নিচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, '‌নিজেকে খুশি রাখার ক্ষমতা তোমার নিজের মধ্যেই রয়েছে।’‌ প্রসঙ্গত, এর আগের দিনও নুসরত তাঁর বাড়ির বুদ্ধ মূর্তির ছবি দিয়ে সেখানে বুদ্ধর বাণি লিখেছিলেন। আসলে নুসরত এইসব কিছুর মাধ্যমে সামনে আসা ঝড়ের সম্মুখীন হতে চাইছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+