নুসরতের বিয়ে: অনুষ্ঠানে বাবাকে জড়িয়ে আবেগঘন অভিনেত্রী ! 'ফাদার্স ডে' ঘিরে দিলেন কোন বার্তা

অভিনেত্রী থেকে সাংসদ হওয়ার লম্বা ইনিংসে ইতিমধ্যেই সফল নুসরত জাহান। আর এবার জীবনের অন্যতম বড় ইনিংসের ২২ গজে পা রাখতে চলেছেন তিনি। আগামী ১৯ জুন বিয়ে নুসরত জাহানের।

অভিনেত্রী থেকে সাংসদ হওয়ার লম্বা ইনিংসে ইতিমধ্যেই সফল নুসরত জাহান। আর এবার জীবনের অন্যতম বড় ইনিংসের ২২ গজে পা রাখতে চলেছেন তিনি। আগামী ১৯ জুন বিয়ে নুসরত জাহানের। তার আগে কলকাতায় তাঁর বাড়িতে আয়োজিত হয়েছিল গায়ে হলুদ অনুষ্ঠান।

বিয়ের অনুষ্ঠানে বাবাকে জড়িয়ে আবেগঘন নুসরত! ফাদার্স ডে ঘিরে দিলেন কোন বার্তা

সম্ভবত প্রথম কোনও টলিউড অভিনেত্রী হিসাবে ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিলেন নুসরত জাহান। আর সেই জন্য স্বপ্নসুন্দর তুরস্কে বিয়ের আসর বসাতে চলেছেন তিনি। কলকাতার অন্যতম ধনী পরিবারের সন্তান তথা ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। তার আগে বিয়ে ঘিরে আবেগঘন নুসরতের প্রথম ছবি এলো প্রকাশ্যে। ফাদার্স ডে উপলক্ষ্যে বাবার সঙ্গে তোলা এক ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজেই। যেখানে দেখা যাচ্ছএ, বাবাকে জড়িয়ে আবেগঘন হয়ে পড়েছেন অভিনেত্রী ।

ছবির সঙ্গে ফাদার্স ডে উপলক্ষ্যে নুসরতের বার্তা,' মনুষ্যত্ব তোমার কাছ থেকে শিখেছি। আমার আনন্দের জন্য সব দায়িত্ব তুমি নিয়েছ। তোমার মতাদর্শকে কখনওঅসম্মান করব না।তোমাকে অসম্মান করব না বাবা। আমি চাইব সব মেয়েরা যেন তোমার মতো পান। হ্যাপি ফাদার্স ডে।' প্রসঙ্গত, আগামী ১৯ জুন তুরস্কের বোদরুমে রাজকীয় আয়োজনে বিয়ে করতে চলেছেন নুসরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+