নুসরতের বিয়ের আইবুড়ো ভাত থেকে মেহেন্দি-সঙ্গীতের হাঁড়ির খবর একনজরে দেখেনিন

তিনি এখন আর শুধু অভিনেত্রী হিসাবে পরিচিত নন। এখন তিনি সাংসদ। সেলেব হিসাবে যাবতীয় লাইমলাইট তিনি ক্রমেই শুষে নিয়েছেন। অভিনেত্রী থেকে নেত্রী হয়ে একটা ইনিংস শেষ করার পরই আরও এক নতুন ইনিংসের দিকে নুসরত।

তিনি এখন আর শুধু অভিনেত্রী হিসাবে পরিচিত নন। এখন তিনি সাংসদ। সেলেব হিসাবে যাবতীয় লাইমলাইট তিনি ক্রমেই শুষে নিয়েছেন। অভিনেত্রী থেকে নেত্রী হয়ে একটা ইনিংস শেষ করার পরই আরও এক নতুন ইনিংসের দিকে নুসরত। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। দেখে নেওয়া যাক নুসরতের বিয়ে ঘিরে কয়েকটি খুঁটিনাটি তথ্য।

আজ গণেশ পুজো

আজ গণেশ পুজো

নুসরত ও নিখিল জৈনর বিয়ের আগে আজ ১৩ জুন গণেশ পুজো আয়োজন করার কথা রয়েছে। আজ এই পুজো শেষ হতেই নুসরতের বিয়ে ঘিরে সাজো সাজো রব শুরু হয়ে যাবে। পার্টির মোজাজ শুরু হবে আগামী ১৭ জুন থেকে।

বিয়ে ঘিরে অনুষ্ঠানসূচি!

বিয়ে ঘিরে অনুষ্ঠানসূচি!

১৭ ই জুন থেকে তুরস্কে শুরু হচ্ছে নুসরতের বিয়ে ঘিরে একের পর এক পার্টি। ১৭ তারিখ সেখানে ইয়াচ পার্টি আরম্ভ হবে সেদিন সন্ধ্যে থেকে। ১৮ জুন হবে, বোহেমিয়ান মেহেন্দি। সেদিন দুপুর ২ টো থেকে মেহেন্দির সঙ্গে থাকছে পুল পার্টি। সন্ধ্যে বেলা সেদিনই থাকছে মেহেন্দির আসর । ১৯ জুন থাকছে সান কিসড পার্টি , আর এরপরই বিয়ে।

মিমির তরফে আইবুড়োভাত

মিমির তরফে আইবুড়োভাত

নপসরতের বেস্টফ্রেন্ড মিমি চিক্রবর্তী এরমধ্যেই বান্ধবীকে আইবুড়েভাত খাইয়ে দিয়েছেন। নুসরতের পাতে পড়েছেন একাধিক জিভে জল আনা পদ।

কোন পোশাকে সাজছেন নুসরত-নিখিল!

কোন পোশাকে সাজছেন নুসরত-নিখিল!

নুসরত -নিখিলের বিয়েতে থাকছে সব্যসাচীর ডিজাইনের শাড়ি । বিয়ে ঘিরে থাকছে 'এনজে' লোগো । বিয়ের দিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লহেঙ্গা পরতে চলেছেন টলিউডের এই অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+