নুসরতের খুনসুটি,'সবাই কিন্তু আমার লোক নিখিল, চিন্তা করে কথা বলো!' ভিডিও ভাইরাল
বহু প্রতিক্ষিকত নুসরত ও নিখিলের বিয়ের রিসপশন ঘিরে উঠে আসতে শুরু করেছে একাধিক ছবি ও ভিডিও। আর তারই মধ্যে ইন্টারনেটে ট্রেন্ড করছে নুসরতের একটি বিশেষ ভিডিও।
বহু প্রতিক্ষিকত নুসরত ও নিখিলের বিয়ের রিসপশন ঘিরে উঠে আসতে শুরু করেছে একাধিক ছবি ও ভিডিও। আর তারই মধ্যে ইন্টারনেটে ট্রেন্ড করছে নুসরতের একটি বিশেষ ভিডিও। যেখানে নিখিল ও নুসরতের মধ্য়ে ধরা পড়েছে খুনসুটি।
|
'চিন্তা করে কথা বলো..'!
বসিরহাটের সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত এদিন সমস্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া তুলে ধরেন। আর সেই সময়েই তিনি বলেন, ' সারাটা জীবন একটা মানুষের সঙ্গে কাটাতে হবে, চাপটা বুঝতে পারছেন কি?' এরপরই নুসরতের দিকে তাকিয়ে নিখইল বলেন 'চাপ হবে না। ' এরপরই খুনসুটির সুরে নুসরত বলেন,'তুমি যে প্রেসের সামনে এই কথাগুলো বললে, সবাই শুনলো কিন্তু। সবাই কিন্তু আমার লোক নিখিল, ভেবেচিন্তে কথা বলো। '(ভিডিও সৌজন্য , টলিপ্ল্যানেট বাংলার ইনস্টাগ্রাম পেজ)

আসরের অতিথিরা
এদিন মেয়ের বিয়েতে রাজকীয় সাজে ধরা দেন নুসরতের বাবা ও মা। সেই ছবিও উঠে এসেছে। মেয়ের বিয়ে উপলক্ষ্যে তাঁরাও এদিন ছিলেন খোশ মেজাজে।
|
মিমির সাজ!
নুসরত জাহানের বিয়েতে মিমি চক্রবর্তী নিজের সাজ নিয়ে এজিন সাংবাদিকদের সমানে তুলে ধরেন মনের কথা। বসিরহাটের তৃণমূল সাংসদের বিয়েতে এদিন যাদবপুরের সাংসদও ছিলেন খোশ মেজাজে। (ভিডিও সৌজন্য , টলিপ্ল্যানেট বাংলার ইনস্টাগ্রাম পেজ)












Click it and Unblock the Notifications