মন ঘুরছে নিখিলেরও, বিতর্কের মাঝেই শ্যুটিংয়ে ফিরলেন নুসরত

মন ঘুরছে নিখিলেরও, বিতর্কের মাঝেই শ্যুটিংয়ে ফিরলেন নুসরত

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের প্রবল তিক্ততা চলছে। তার মাঝেই শ্যুটিংয়ে ফিরলেন নুসরত। বেবিবাম্প নিয়ে প্রথম শ্যুটিং। কয়েকদিন আগেই নিজের বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নুসরত। তারপরেই আবার নিখিল জৈনের সঙ্গে ত্রিধার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

শ্যুটিংয়ে ফিরলেন নুসরত

শ্যুটিংয়ে ফিরলেন নুসরত

ব্যক্তিগত জীবন ঘটনায় ঘনঘটায় পূর্ণ। কিন্তু তা বলে পেশাদারিত্ব থেকে সরে আসতে চান না অভিনেত্রী নুসরত জাহান। তাই ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেই পোস্ট দিয়েছেন নুসরত। সূত্রের খবর সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান। এই নিয়ে টলিপাড়ায় জোর শোরগোল পড়ে গিয়েছে। নিখিল জৈন অবশ্য দাবি করেছেন নুসরতের সন্তানের পিতা তিনি নন।

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার

নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করেছেন নুসরত জাহান। তিনি দাবি করেছেন নিখিলের সঙ্গে তাঁর কোনওদিন বিয়েই হয়নি। তুরস্কে তাঁদের বিয়ে হলেও সেদেশের আইন মেনে বিয়ে হয়নি। আবার ভারতে ফিরেও নিখিল তাঁকে আইনত বিয়ে করেননি। কাজেই নিখিলের সঙ্গে এতদিন তাঁর যে সম্পর্ক ছিল সেটা লিভ ইনের সম্পর্ক। বিয়ে হয়নি তাঁদের। নিখিলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার আগে নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

নিখিলের পাল্টা অভিযোগ

নিখিলের পাল্টা অভিযোগ

নিখিল জৈন নুসরতের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন নুসরত তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। নুসরতের গর্ভে তাঁর সন্তাননেই। তাঁর সঙ্গে প্রতারণা করার জন্য নুসরতের বিরুদ্ধে আইনি পদক্ষের করবেন বলে জানিয়েছেন নিখিল।

ত্রিধার সঙ্গে নিখিলের সম্পর্কের জল্পনা

ত্রিধার সঙ্গে নিখিলের সম্পর্কের জল্পনা

এরই মাঝে অভিনেত্রী ত্রিধার ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেছিলেন নিখিল। তারপরেই নিখিলের সঙ্গে ত্রিধার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। তার পরেই ত্রিধা গতকাল ইনস্টাগ্রামে লিখেছে, তিক্ততার বিয়ে থেকে বিচ্ছেদ ভাল। তারপরেই নিখিলের সঙ্গে ত্রিধার সম্পর্ক নিয়ে জল্পনা আরও গাঢ় হয়েছে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+