Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতার রথযাত্রায় নুসরত থাকছেন বিশেষ অতিথি হিসাবে! ইসকনের আমন্ত্রণ পেয়ে সাংসদের প্রতিক্রিয়া কী

নুসরতের বিরুদ্ধে ফতোয়া নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। দেওবন্দের দারুল উলুম উলেমা র তরফে জারি করা হয় নুসরতের বিয়ে ঘিরে ফতোয়া।

নুসরতের বিরুদ্ধে ফতোয়া নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। দেওবন্দের দারুল উলুম উলেমা র তরফে জারি করা হয় নুসরতের বিয়ে ঘিরে ফতোয়া। যা নিয়ে বিজেপির তরফে একাধিক প্রতিক্রিয়া আসতে থাকে। ফতোয়া বিরোধিতায় বিজেপির সঙ্গে ময়দানে নামে কংগ্রেসও। এদিকে তৃণমূল সুপ্রিমোর তরফে সেভাবে কোনও প্রতিক্রিয়া উঠে না আসায় রীতিমতো বিজেপির তরফে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হয়েছে। এবার কার্যত তৃণমূল এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দিল। আর তা সম্ভব হল ইসকনের রথযাত্রা ঘিরে।

রথযাত্রায় নুসরত

রথযাত্রায় নুসরত

২০১৯ সালে কলকাতার রথযাত্রায় বিশেষ অতিথি হিসাবে থাকতে চলেছেন নুসরত জাহান। এই বিষয়ে বসিরহাটের সাংসদ ও অভিনেত্রীর কাছে পাঠানো হয়েছে ইসকনের তরফে আমন্ত্রণ পত্র। প্রসঙ্গত, কয়েকদিন আগেই নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ে ঘিরে মৌলবাদী সংগঠন দারুল উলুমের বিরোধিতার পর ফতেহপুরের ইমামও এর বিরোধিতা করেন। তারপর এদিন আসে রথযাত্রায় নুসরতের প্রতি আমন্ত্রণ।

উচ্ছ্বসিত নুসরত

ইসকনের এই আমন্ত্রণে উচ্ছ্বসিত বসিরহাটের নববিবাহিতা সাংসদ নুসরত জাহান। তিনি ইসকনকে ধন্যবাদ দিয়ে একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই আমন্ত্রণ পেয়ে তিনি আপ্লুত বলে জানান তৃণমূল সাংসদ।

 বার্তা স্পষ্ট!

বার্তা স্পষ্ট!

ইসকনের রথাযাত্রায় নুসরতের আমন্ত্রণের মদ্য দিয়ে ফতোয়া ইস্যুতে নিজের অবস্থান মুখে কিছু না বলেই কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যয়। পাশাপাশি, তৃণমূলের তরফেও অবস্থান স্পষ্ট হয়েছে ফতোয়া ইস্যুতে।

ইসকন যা জানাচ্ছে?

ইসকন যা জানাচ্ছে?

এদিকে ইসকনের তরফে জানানো হয়েছে, 'নুসরত জাহান নতুন ভারত... সংঘবদ্ধ ভারতের প্রতিনিধি। অন্য ধর্মকে সম্মান করা এবং সেই ধর্মের অনুষ্ঠানে সামিল হওয়ার রীতি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। এটাই বারতের নীতি আর নুসরতের মতো যুবসমাজের প্রতিনিধিরা এই রাস্তাতেই এগিয়ে যাচ্ছেন। '

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+