পুরনো স্মৃতি হাসি ফোটায়, নুসরতের জন্যই কি ইঙ্গিতপূর্ণ পোস্ট নিখিলের?‌

নিখিল জৈনের পোস্ট সোশ্যাল মিডিয়ায়

বিতর্ক ও নুসরত যেন একে–অপরের পরিপূরক। সম্প্রতি সাংসদ–তারকা নুসরত জাহানকে নিয়ে টলিপাড়ায় বিতর্ক যেন বেড়ে গিয়েছে। যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক শুধু আর গুঞ্জন নয়, তাতে শিলমোহর দিয়েছেন স্বয়ং অভিনেত্রী। আর তারই মাঝে সামনে এসেছে নুসরতের মা হওয়ার খবরও। স্বাভাবিকভাবেই এই সব খবর কানে আসার পর নিজেকে সামলে রাখা একটু কঠিন নুসরতের স্বামী নিখিল জৈনের পক্ষে। কারণ এই সব বিতর্কের আঁচ তাঁর গায়েও তো এসে পড়ছে। আর তাই সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নিখিল।

পুরনো স্মৃতি হাসি ফোটায়, নুসরতের জন্যই কি ইঙ্গিতপূর্ণ পোস্ট নিখিলের?‌


নিখিল তাঁর ইনস্টাগ্রামে পুরনো একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, '‌আমার জীবনে এখন কি ঘটছে সেটার বিষয়ে চিন্তা না করে আমায় পুরনো স্মৃতি হাসি ফোটায়।’‌ এরপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লন্ডন, তাঁর সফর ডায়েরির কথা উল্লেখ করলেও এই ক্যাপশনের মধ্যে দিয়ে তিনি তাঁর স্ত্রী নুসরতকেই বার্তা দিয়েছেন সেটা স্পষ্ট। প্রসঙ্গত, ২০১৯ সালের জুন মাসে সাম্প্রদায়িক বিধি নিষেধকে তোয়াক্কা না করে তুরস্কে এলাহিভাবে বিয়ে সারেন নুসরত ও নিখিল। সদ্য সাংসদ হওয়ার কিছুদিনের মধ্যেই সাতপাকে বাঁধা পড়েন নুসরত–নিখিল। কলকাতায় ফিরে এসে হয় গ্র‌্যান্ড রিসেপশনও। তবে এক বছর যেতে না যেতেই ২০২০ সালের পুজোর পর থেকেই আলাদা থাকতে শুরু করে দেন নিখিল–নুসরত।

এরপরই সামনে আসে নুসরত ও যশ দাশগুপ্তের সম্পর্কের কথা। সেই সময় তাঁরা একসঙ্গে রাজস্থান সফরেও যান। ক্রমেই বাড়তে থাকে যশের সঙ্গে ঘনিষ্ঠতা এবং নিখিলের সঙ্গে দুরত্ব। এরই মাঝে নুসরতের মা হওয়ার জল্পনা–কল্পনা। না, এখনও নুসরত নিজে মুখে কিছুই জানাননি বা এ নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং তিনি তাঁর দুনিয়াতে মশগুল হয়ে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+