'জয় জগন্নাথ' ধ্বনি তুলে কলকাতায় ইসকনের রথযাত্রায় সিঁদুর, মঙ্গলসূত্রে নুসরত! দেখুন ছবি

সংসদে বিয়ের পর তিনি এসেছিলেন সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নিয়ে। যা ঘিরে আপত্তি জানায় উত্তরপ্রদেশের কট্টরপন্থী সংগঠন দারুল উলুম উলেমা এ হিন্দ। এরপর জল গড়ায় বহুদূর।

সংসদে বিয়ের পর তিনি এসেছিলেন সিঁথিতে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র নিয়ে। যা ঘিরে আপত্তি জানায় উত্তরপ্রদেশের কট্টরপন্থী সংগঠন দারুল উলুম উলেমা এ হিন্দ। এরপর জল গড়ায় বহুদূর। ফতোয়া জারি হয় নুসরতের বিরুদ্ধে। কেন তিনি নিখিলকে বিয়ে করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন ফতেহপুরের শাহি ইমাম। তখন থেকেই নুসরত জানিয়ে এসেছেন, তিনি ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি। আর এদিনও তিনি সেই একই সাজে নিজেকে তুলে ধরেছেন।

নারকোল ফাটিয়ে পুজো নুসরতের

নারকোল ফাটিয়ে পুজো নুসরতের

এদিনের অনুষ্ঠানে গায়ে আঁচল দিয়ে , কপালে সিঁদুর পরে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। রথযাত্রার নিয়ম মেনে তিনি এদিন নারকোল ফাটিয়ে শুরু করেন পূজার্চনা । এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন।

রথের রশিতে টান!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই নুসরতকে দেখা যায় রথের রশিতে টান দিতে। তার আগে রথে দগন্নাথ দেবের পূজার্চনার পর ,নুসরত সর্বধর্ম সম্প্রীতির বার্তা দেন। পাশাপাশি, উৎসবের মেজাজে। 'জয় জগন্নাথ'এর ধ্বনিও শোনা যায় বসিরহাটের সাংসদের কণ্ঠে।

নববিবাহাতার সাজে নুসরত

নববিবাহাতার সাজে নুসরত

এদিন, হাতে চূড়া , গলায় মঙ্গলসূত্র ও হাতের মেহেন্দি নিয়ে ফের চেনা সাজেই ধরা দিলেন নিখিল ঘরনী নুসরত। এদিন তিনি বলেন, 'আগামী দিনে ভেদাভেদ ভুলে যেন সমস্ত উৎসব পালন করতে পারি,সেই প্রার্থনাই করব। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+