ইশান ও মাতৃত্বের একমাস পূর্ণ, নীল রঙের কেক কেটে উদযাপন নুসরত জাহানের
ইশান ও মাতৃত্বের একমাস পূর্ণ করলেন নুসরত জাহান
দেখতে দেখতে একমাস পূর্ণ হয়ে গেল সাংসদ–তারকা নুসরত জাহানের মাতৃত্বের। আজ থেকে ঠিক একমাস আগে ২৬ অগাস্ট তিনি জন্ম দিয়েছিলেন ইশান জে দাশগুপ্তের। ছোট্ট ইশান ২৬ সেপ্টেম্বর রবিবার তার জীবনের একমাসের সফর সম্পূর্ণ করল আর তা উদযাপন হবে না তা কি সম্ভব। নতুন মা নুসরত তাঁর আদরের পুত্রসন্তানের জন্য খুব মিষ্টি একটি কেক নিয়ে এসে বাড়িতেই জন্মদিন পালন করলেন। নুসরত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের এক ঝলক ছবি দিয়ে বুঝিয়ে দিলেন তাঁর পুত্র একমাস পূর্ণ করেছে।

একমাস পূর্ণ করল ইশান
এ বছরের ২৬ অগাস্ট নুসরত জাহান পুত্রসন্তানের জন্ম দেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নুসরতের প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গেই অভিনেত্রী হাসপাতালে পৌঁছান। পরে যশ দাশগুপ্ত তাঁর বিবৃতিতে জানিয়েছিলেন যে নুসরত ও তাঁর সন্তান ভালো আছে এবং বলেন, 'যাঁরা নুসরাতের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাঁদের উদ্দেশ্যে জানাই মা ও সন্তান দু'জনের শরীর ভালো আছে।'

কেমন দেখতে সেই কেকটি
নুসরত পুত্র ইশান একমাস পূর্ণ করার খুশিতে বাড়িতেই খুব মিষ্টি নীল রঙের কেক আনা হয়। যশেরও পিতৃত্বের একবছর পূর্তি। তাই তাঁদের ছেলে ঈশান জে দাশগুপ্তের এক মাস পূর্তিতে কেক কেটে উদ্যাপন করলেন নুসরত। কেকটি পুরো আকাশি নীল রঙের ক্রিম দিয়ে ঢাকা আর কেকের ওপরে রয়েছে ধূসর রঙের টেডি বিয়ার। কেকটিকে সাজানো হয়েছে তারা, মেঘ আর অর্ধেক চাঁদে। সোনালি রঙের অক্ষর দিয়ে ইশানের নাম লেখা। ওপরে ইংরাজিতে লেখা রয়েছে, 'শুভ একমাস'। প্রসঙ্গত, ইশানের জন্মে আগেও নুসরত গোলাপী ও নীল রঙের কেক কেটেছিলেন। এই কেকের ছবির ওপর প্রভা আগরওয়ালের নাম লিখেছেন নুসরত। মনে করা হচ্ছে এই প্রভাই নুসরতকে কেকটি পাঠিয়েছেন। কিছুদিন আগেই নুসরতের সন্তানকে উপহার পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি দিয়ে ঈশানের 'প্রভা মাসি'-কে ধন্যবাদ জানিয়েছেন নুসরত।

নুসরত পুত্র ইশানের বাবা যশ
নুসরত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর গর্ভের সন্তানের বাবা কে তা নিয়ে জোরদার জল্পনা-কল্পনা চলেছে। যদিও ১৬ সেপ্টেম্বর প্রকাশ্যে চলে আসে নুসরত পুত্র ইশানের বাবার নাম। কলকাতা পুরসভার জারি করা জন্মের শংসাপত্রে শিশুর নাম ইশান জে দাশগুপ্ত লেখা এবং বাবার নামের জায়গায় দেবাশিষ দাশগুপ্ত ওরফে যশের নাম লেখা রয়েছে। এই নামটি যশের আসল নাম। যদিও বহুদিন ধরেই যশ-নুসরতের ডেটিংয়ের খবরে তোলপাল টলি পাড়া।

পিতৃপরিচয় জানাতে অস্বীকার
এর আগে নুসরত তাঁর সন্তানের পিতৃপরিচয় জানাতে অস্বীকার করেছিলেন। নুসরতকে এক সাংবাদিক সম্মেলনে যখন তাঁর সন্তানের বাবার নাম জিজ্ঞাসা করা হয়েছিল, অভিনেত্রী বলেছিলেন, 'সন্তানের বাবার নাম জিজ্ঞাসা করে এক মহিলার চরিত্রকে বাজেভাবে বিশ্লেষণ করা খুব সহজ।' প্রসঙ্গ, ২০২০ সালের নভেম্বরেনুসরত জাহান ও নিখিল জৈনের রাজকীয়ভাবে তুরস্কে বিয়ে হয়। কিন্তু পরে যশের সঙ্গে সম্পর্কের জেরে নুসরত নিখিলকে ছেড়ে দেন এবং দাবি করেন যে তাঁদের বিয়ে ভারতে বৈধ নয়। যা নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications