এবার যশের সঙ্গে সম্পর্কের নাম দিলেন নুসরত, ইনস্টা পোস্টে উঁকি দিচ্ছে নতুন সমীকরণ

এবার যশের সঙ্গে সম্পর্কের নাম দিলেন নুসরত, ইনস্টা পোস্টে উঁকি দিচ্ছে নতুন সমীকরণ

অবশেষে স্বামীর তকমা পেলেন যশ দাশগুপ্ত। প্রকাশ্যেই যশ দাশগুপ্তকে স্বামী হিসেবে মেনে নিলেন নুসরত জাহান। যশ দাশগুপ্তের জন্মদিন ছিল গতকাল। সেই জন্মদিন উপলক্ষ্যে একটা সুন্দর কেক নিয়ে এসেছিলেন নুসরত। তাতে লেখা ছিল হ্যাপি বার্থডে টু মাই হাসবেন্ড। সেই কেকের ছবি আবার ইনস্টাপোস্টে দিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন যশ দাশগুপ্তই তাঁর স্বামী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই যশ দাশগুপ্তকে নিজের সন্তানের পিতা হিসেবে পরিচয় দিয়েছেন নুসরত জাহান। নিজের সন্তান ইশানের জন্মের সংশাপত্রে পিতার নামের জায়গায় যশ দাশগুপ্তের নাম লিখেছেন তিনি।

স্বামীর পরিচয় যশকে

স্বামীর পরিচয় যশকে

অবশেষে স্বামী হিসেবে যশ দাশগুপ্তকে প্রকাশ্যেই স্বীকার করে নিলেন নুসরত জাহান। আর লুকোছাপার বিষয় নেই। সন্তানের পিতা হিসেবে যশকে স্বীকৃতি দেওয়ার পরে এবার স্বামী হিসেবে যশ দাশগুপ্তকে প্রকাশ্যেই স্বীকার করে নিলেন নুসরত জাহান। যশ দাশগুপ্তের জন্মদিনে তাঁকে একটি বিশেষ কেক উপহার দিয়েছিলেন নুসরত জাহান। তাতে েলখা ছিল হ্যাপি বার্থ ডে টু মাই হাসবেন্ড। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি চুপি চুপি বিয়েটা সেরে ফেলেছেন তাঁরা।

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার

নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার

সন্তানের জন্মের আগে থেকেই নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল নুসরত জাহানের। নিখিলের বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। প্রকাশ্যেই নুসরত দাবি করেছিলেন নিখিলের সঙ্গে তাঁর আইনত কোনও বিয়ে হয়নি। তুরস্কে যে বিয়ের আসর বসেছিল সেটা আইন সম্মত ছিল না। আবার ভারতে ফিরেও আইনত নিখিল তাঁকে বিয়ে করেননি। কাজেই তাঁদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা লিভ ইনের। বিয়ের সম্পর্ক কোনও দিনই ছিল না। নিখিলের বিরুদ্ধে আবার টাকা হাতানোর অভিযোগও করেছিলেন নুসরত জাহান। নিখিল জৈন দাবি করেছিলেন নুসরতের গর্ভের সন্তান তাঁর নয়। তখন থেকেই যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কের জল্পনা শুরু হয়েছিল।

সন্তানের পিতা যশ

সন্তানের পিতা যশ

সন্তানের জন্মের সময় থেকেই যশ নুসরতের পাশে ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে শিশু সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরা সবসময় সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। তারপরেই নুসরতের সন্তানের জন্মের সংশাপত্রে বাবার নামের জায়গায় যশ দাশগুপ্তের নাম লেখেন। তখন থেকেই স্পষ্ট হতে থাকে পুরো ঘটনা। যশই নুসরতরে সন্তানের পিতা তার আইনি স্বীকৃতি দেন নুসরত নিজেই। যশও প্রকাশ্যে সেটা মেনে নিয়েছেন।

তলসিমার দাবি কী সত্যি হল

তলসিমার দাবি কী সত্যি হল

প্রসঙ্গত উল্লেখ্য নুসরতের সন্তানের পিতার নাম যশ দাশগুপ্ত জানার পরেই বাংলাদেশের প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিন স্পষ্ট জানিয়েছিলেন, গোপনে হয়তো যশ নুসরত বিয়ে সেরে ফেলেছেন। যশের জন্মদিনে নুসরতের ইনস্টাপোস্ট সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে নেটিজেনরা। পুজোর মধ্যে টলিপাড়ায় এই নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+