নুসরত-যশ কি একান্তে বেড়াচ্ছেন কোথাও? ইনস্টাগ্রাম পোস্ট দেখেই প্রশ্নের বন্যা নেটিজেনদের

নুসরত-যশ কি একান্তে বেড়াচ্ছেন কোথাও? ইনস্টাগ্রাম পোস্ট দেখেই প্রশ্নের বন্যা নেটিজেনদের

নুসরত জাহান নিজেই ইতমধ্যে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন। তিনি যে অন্তঃসত্ত্বা সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এদিকে, নুসরতের 'বন্ধু' যশের পর ইনস্টাগ্রাম পোস্ট থেকেও বহু জল্পনা উঠে এসেছে। এরই মাঝে তাঁদের সম্পর্ক ঘিরে বিতর্কও প্রবল হয়েছে। এদিকে, এই বিতর্কের মাঝেই নুসরত ও যশের পর পর ইনস্টাগ্রাম পোস্ট কার্যত তোলপাড় ফেলে দিয়েছে নেট মাধ্যমে।

যশের পোস্ট

যশের পোস্টে দেখা যাচ্ছে যে একটি সবুজ ঘেরা জায়গায় তিনি দাঁড়িয়ে। ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি সাদা থাম। এদিকে, যশ এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার খানিক পরেই নুসরতের একটি পোস্টেও একই ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আর তার জেরেই প্রশ্নবাণ নেটিজেনদের।

নুসরতের পোস্ট

যশের পোস্টে যে ছবির ব্যাকগ্রাউন্ড দেখা গিয়েছে, সেই একই ছবির ব্যাক গ্রাউন্ড দেখা গিয়েছে নুসরতের ছবিতেও। নুসরত যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তাঁর ব্যাক গ্রাউন্ডে সবুজ ঘেরা জায়গা রয়েছে। সেখানে ফের একটি সাদা থাম দেখা যাচ্ছে। নুসরতের ছবি দেখেই বোঝা যাচ্ছে যে মাতৃত্বকালীন উজ্জ্বলতা তাঁর ফেটে পড়ছে। তিনি যে কিছুটা ওজন বাড়িয়েছেন, তাও বলা বাহুল্য।

সপ্তাহান্তে কি এক যোগে ছুটি কাটানো?

সপ্তাহান্তে কি এক যোগে ছুটি কাটানো?

নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি সপ্তাহান্তে একযোগে কোথাও ছুটি কাটাচ্ছেন যশ আর নুসরত? এই প্রশ্ন ক্রমেই জোরালো হয়েছে নুসরত যশের আগের আরও কয়েকটি ছবি ঘিরে। তবে প্রশ্ন হাজার উঠলেও, তাতে কোনও জবাব দেননি নুসরত বা যশ।

 যশ-নুসরত ও বিতর্ক

যশ-নুসরত ও বিতর্ক

শোনা যায় 'এসওএস কলকাতা' ছবির শ্যুটিং থেকেই যশ ও নুসরতের ঘনিষ্ঠতা বেড়েছে। অনেকেই নিখিলের সঙ্গে নুসরতের বিচ্ছেদের কারণ হিসাবে যশের সঙঅগে নুসরতের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে আপাতত যাবতীয় বিতর্ক পিছনে রেখে অন্তঃসত্ত্বা নুসরতের একাধিক ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+