নুসরত-নিখিল হানিমুন-এ কোথায় উড়ে গেলেন!
বোদরুমে বিয়ের রাজকীয় পর্ব সেরে ফেলেন বসিরহাটের সাংসদ তথা টলিউডের নামী অভিনেত্রী নুসরত জাহান।
বোদরুমে বিয়ের রাজকীয় পর্ব সেরে ফেলেন বসিরহাটের সাংসদ তথা টলিউডের নামী অভিনেত্রী নুসরত জাহান। কলকাতার নামী শাড়ি ব্যবসায়ী পরিবারের সন্তান নিখিলের সঙ্গে তাঁর এই রাজকীয় বিয়ে কেড়ে নিয়েছিল তামাম ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের নজর। আর এবার তারকা দম্পতি উড়ে গেলেন হানিমুনে।

বোদরুমে ডেস্টিনেশন ম্যারেজের পর, এবার মরিশাসে হানিমুনের পালা সারলেন নুসরত -নিখিল। কলকাতা থেকে সোজা মুম্বই আর সেখান থেকে মরিশাসের উদ্দেশে রওনা হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। ফ্লাইটে বেশ খোশ মেজাই ছিলেন দুই সেলেব। নিখিল ও নুসরতকে একাধিক সেলফি নিতেও দেখা যায় বিমানবন্দরে।
উল্লেখ্য, ১৯ জুন তুরস্কের বোদরুমে রাজকীয় বিয়েতে তাক লাগিয়ে দেন নুসরত জাহান ও নিখিল জৈন। সেই বিয়ে নিয়ে পরবর্তীকালে একাধিক বিতর্কিত ঘটনা প্রকাশ্যে এলেও। নুসরত নিখিলের 'এনজে' জুটি নিজেদের মতো করে আপাতত প্রেমে মশগুল!












Click it and Unblock the Notifications