নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের তিক্ততা উস্কে দিল পার্কস্ট্রিট কাণ্ডে নুসরতের যোগ

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের তিক্ততা উস্কে দিল পার্কস্ট্রিট কাণ্ডে নুসরতের যোগ

নিখিলের সঙ্গে সম্পর্ক মানতে রাজি নন নুসরত। এমন ঘটনা আগেও ঘটিয়েছেন অভিনেত্রী। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খানের বাগদত্তা ছিলেন নুসরত। ঘটনার পরেই কিন্তু কাদের খানের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছিলেন অভিনেত্রী। পুলিসের জেরার মুখে প্রকাশ্যেই তিনি জানিয়েছিলেন কাদেরের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।

পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড

পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড

পার্কস্ট্রিটে চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনায় মূল অভিযুক্ত কাদের খান। ঘটনার পর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। কাদেরে সঙ্গে বাগদান হয়েছিল টলিউড অভিনেত্রী নুসরত জাহানের। কিন্তু সেসময় কাদেরের সঙ্গে নিজের সব সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন নুসরত। যদিও তাঁর বিরুদ্ধে ধর্ষণে অভিযুক্ত কাদের খানকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার চার বছর পরে গ্রেফতার হয় কাদের খান।

নিখিলের সঙ্গে সম্পর্ক

নিখিলের সঙ্গে সম্পর্ক

শাড়ির বিজ্ঞাপনের সূত্রে নিখিল জৈনের সঙ্গে পরিচয় নুসরতের। সেখান থেকে প্রেম এবং ঘনিষ্ঠতা। পরে সেটা বিয়ে পর্যন্ত গড়ায়। ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল নুসরতের। সেখানে নুসরতের পরিবারের লোকের পাশাপাশি ছিলেন নুসরতের ঘনিষ্ঠ বান্ধবী তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছিল। এমনকী কলকাতায় নুসরত-নিখিলের বিয়ের রিসেপশনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

বিয়ে অস্বীকার নুসরতের

বিয়ে অস্বীকার নুসরতের

গত কয়েকদিন ধরেই নুসরতের সঙ্গে অভিনেতা যশের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তারপরে নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেই জল্পনার পারদ আরও চড়তে শুরু করে। তারপরেই বিবৃতি দিয়ে নুসরত জানান তাঁর সঙ্গে আসলে নিখিলের বিয়েটাই হয়নি। তুরস্কে বিয়ে হয় রেজিস্ট্রেশন করে। সেখানে সেটা হয়নি আর ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাঁদের বিয়ে হয়নি। কাজেই এতদিন ধরে নিখিলের সঙ্গে যে সম্পর্কে তিনি ছিলেন সেটা লিভ ইন ছাড়া আর কিছুই নয়। অনেকদিন আগেই সেই সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে।

নিখিলের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ

নিখিলের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ

এদিকে আবার নিখিলের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছেন নুসরত। তিনি দাবি করেেছন নিখিল তাঁকে না
জানিয়েই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে। তাঁর যাবতীয় দামি গয়না, পোশাক ব্যাগ এখনও নিখিলের বাড়িতে রয়েছে। সেগুলি ফেরত দেওয়া হয়নি। এই নিয়ে পুলিশের কাছে নিখিলের বিরুদ্ধে তিনি অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+