নুসরত-নিখিলের বিচ্ছেদ ঘিরে মামলার শুনানিতে কী ঘটল আজ!
নুসরত-নিখিলের বিচ্ছেদ ঘিরে মামলার শুনানিতে কী ঘটল আজ!
নুসরত জাহান আর নিখিল জৈন একসঙ্গে থাকতে চাননা বলে আগেই খবর প্রকাশ্যে এসেছে। এদিকে, সেই সূত্র ধরে অ্যানালমেন্টের হাত ধরে নিখিল নুসরতের থেকে আলাদা হতে চেয়েছেন। সেই অনুযায়ী আদালতে জমা পড়ে জরুরি নথি। তবে এদিন এই মামলার শুনানি থাকলেও জানা গিয়েছে, তার শুনানি হয়নি।

নুসরত- নিখিল পর্বে কী জানা যাচ্ছে?
করোনা আবহে প্রতিদিন সব বিচারপতিরা এসে না পৌঁছানোয় বেঞ্চ গঠন হয়নি। ফলে এই হাইপ্রোফাইল মামলার শুনানি আজ হতে পারেনি । ফলে মঙ্গলবার এই মামলার দিন পিছিয়ে গিয়েছে। এদিকে, মামলা ঘিরে আদালতে নিখিলের সঙ্গে নুসরতের দেখা হবে কি না তা নিয়ে ছিল জল্পনা। সেই জল্পনাতেও কার্যত জল ঢেলেছেন দুই সেলেব।

নিখিল ও নুসরতের সাক্ষাৎ পর্ব কি হল!
নিখিল জৈন ও নুসতরত জাহানের মুখোমুখি দেখা এদিন হয়নি। কারণ নিখিল এদিন শহরে ছিলেন না। তিনি আগেই জানিয়েছলেন যে তাঁর আইনি প্রতিনিধি এদিন আদালতে যাবেন। প্রসঙ্গত, এর আগে , নিখিল, নুসরতের এক বক্তব্যের প্রেক্ষিতে জানিয়েছিলেন যে , এরপর আদালতে নুসরতের সঙ্গে দেখা হবে। যদিও সেই সাক্ষাৎপর্বের জল্পনা থাকলেও তা হয়নি এদিন।

অ্যানালমেন্টের মামলা
এর আগে , নুসরত জানিয়ে দেন যে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তাঁরা কেবল সহবাসের সম্পর্কে ছিলেন। এরপর অ্যানালমেন্টের মাধ্যমে নুসরতের থেকে আলাদা হতে চান নিখিল। দায়ের হয় মামলা। এদিকে, নুসরত গর্ভবতী হয়েছেন বলে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তারই মাঝে আজ আদালতের শুনানি ঘিরে ছিল সকলের নজর।

নিখিলের বক্তব্য
এদিকে, এদিন এক জনপ্রিয় বাংলা দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নিখিল জৈন জানান, আদালত চাইলে দুপক্ষকেই হাজিরা দিতে হবে। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নুসরতের পক্ষে হাজিরা দেওয়াটা সমস্য়াজনক হতে পারে বলে অনেকেই মনে করছেন।












Click it and Unblock the Notifications