মিমির সঙ্গে নববিবাহিতা নুসরত নিলেন বাংলায় শপথ! সংসদ থেকে বেরিয়ে যা বললেন তৃণমূল সাংসদরা

সংসদে যেদিন বাংলার তৃণমূল সাংসদরা শুথ পাঠ করেন, সেদিন দেখা যায়নি টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে। তাঁদের নিয়ে বিতর্কও কিছু কম হয়নি।

সংসদে যেদিন বাংলার তৃণমূল সাংসদরা শুথ পাঠ করেন, সেদিন দেখা যায়নি টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে। তাঁদের নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। মূলত,সেই সময়ে তুরস্কের বোদরুমে উড়ে গিয়েছিলেন নুসরত জাহান। সেখানে আয়োজিত হয়েছিল তাঁর রাজকীয় বিয়ে। আর সেই বিয়েতে হাজির ছিলেন নুসরতের বেস্ট ফ্রেন্ড মিমিও। এবার তাঁরা ফিরে আসতেই সংসদ ভবনে শপথ নিলেন দুই তারকা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ।

নুসরতের শপথ

সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি, মেহেন্দির রঙ এখনও গাঢ়, এদিন এভাবেই ধরা দিলেন সদ্যবিবাহিতা সাংসদ নুসরত জাহান। বসিরহাটের এই তৃণমূল সাংসদ বাংলায় পাঠ করলেন শপথ বাক্য।

মিমির শপথবাক্য পাঠ!

যাদবপুরের সাংসদ মিমির শপথবাক্য পাঠও এদিন উঠে আসে খবরের অলিন্দে। এদিন সাদা পোশাকে মিমিও ধরা দেন সংসদে। এই তৃণমূল সাংসদ শপথ নেন বাংলায়।

মিমি ও নুসরতের অনুপস্থিতি

মিমি ও নুসরতের অনুপস্থিতি

মিমি ও নুসরত জাহান লোকসভা ভোট ঘিরে প্রথম থেকেই ছিলেন খবরে। ভোট প্রচার যেমন তাঁদের খবরে রেখেছিল, তেমনই ভোট পরবর্তী পর্যায়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তোলা ছবিও তাঁদের খবরে আনে। এবার তাঁদের শপথগ্রহণের খবর ওউঠে আসছে সংবাদ শিরোনামে।

প্রতিক্রিয়া

এদিন সংসদ ভবনেশপথ নেওয়ার পর নুসরত জানান, নিজের এলাকা নিয়ে সমস্যাগুলি তুলে ধরতে চান তিনি। তিনি ও মিমি এই মর্মেই উদ্যোগ নিতে চান বলে জানিয়েছেন নুসরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+