রোগা হওয়া নিয়ে 'সুলু'র কী মত , প্রশ্নের উত্তর বিদ্যা যা বললেন

বিদ্যা বালন , বলিউডে পরিণীতা ছবি দিয়ে পা রেখেছিলেন। এতগুলো বছরের নিজের চরিত্র নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়েছেন। আজও তিনি পরীক্ষার রাস্তায় হাঁটতেই ভালোবাসেন।

সামনের ১৭ তারিখ মুক্তি পাবে বিদ্যা বালনের পরের ছবি 'তুমহারি সুলু'। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই সিনেমার এক মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। অভিনেত্রী বিদ্যা বিভিন্ন চরিত্রে অভিনয়ের সময় এত শেড আনেন যে প্রতিটা চরিত্র সেলুলয়েড থেকে বেরিয়ে জীবন্ত হয়ে ওঠে।

বিদ্যাকে বোমা

বিদ্যাকে বোমা

তুমহারি সুলু-র প্রচার কার্যে ব্যস্ত বিদ্যা এদিক থেকে ওদিক দৌড়চ্ছেন। এমনই এক সাংবাদিক সম্মেলনে তাঁর দিকে উড়ে এল প্রশ্নবাণ। সরাসরি জবাব তলব ,'আপনি কি রোগা হবেন নাকি এইরকম মহিলা ধর্মী রোলই করবেন।'

বিদ্যার প্রশ্ন

বিদ্যার প্রশ্ন

প্রশ্ন শুনেই রেগে যাওয়ার বদলে প্রচন্ড হেসে উঠে বিদ্যা প্রশ্ন করেন রোগা হওয়া ও মহিলা কেন্দ্রিক ছবির মধ্যে সম্পর্ক কী।

 ফের বাউন্সারের চেষ্টা

ফের বাউন্সারের চেষ্টা

এবার আর রাখঢাক না করেই জিজ্ঞাসা করা হয় রোগা না হলে তিনি কি করে গ্ল্যামারাস রোলে অভিনয় করবেন।

 বিদ্যার স্টেপ আউট

বিদ্যার স্টেপ আউট

সাহসী বিদ্যাও এবার স্টেপ আউট করে প্রশ্নটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। আরও জোরে হেসে বলে দেন যে ধরণের রোল তিনি পাচ্ছেন তাতে তিনি খুশি, তবে একই সঙ্গে তিনি দর্শক ও প্রশ্ন কর্তাদের দেখার মানসিকতা বদলের ওপর জোর দেন।

বলিউডের অন্যতম সফল

বলিউডের অন্যতম সফল

বলিউডের সফলতম অভিনেত্রীদের সারিতে অন্যতম সেরা বিদ্যা বালন। ভুল ভুলাইয়া, কাহানি, ডার্টি পিকচারের মত একের পর এক বিগ হিট দেওয়ার পর একসময় তাঁকে বলি ইন্ডাস্ট্রিতে চতুর্থ খান বলা হত।

দৃষ্টিভঙ্গী পরিবর্তনের প্রয়োজন

দৃষ্টিভঙ্গী পরিবর্তনের প্রয়োজন

বিদ্যা বালনের উত্তর থেকে একের পর এক প্রশ্ন উঠেই যাচ্ছে। ভালো অভিনেত্রীরা যে কোনও অবস্থাতেই কাঁপিয়ে দেন। বিদ্যার একের পর এক চরিত্র সিলভার স্ক্রিনে কামাল করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+