'পদ্মাবত' এর পর 'মণিকর্নিকা' নিয়ে উঠল নয়া বিতর্ক, এবার সোচ্চার সর্বব্রহ্ম মহাসভা
কঙ্গনা রানাউতের ছবি 'মণিকর্নিকা' নিয়ে তৈরি হল আরেক নয়া বিতর্ক। প্রশ্ন উঠছে তাহলে কী 'পদ্মাবত' এর মতো করেই হেনস্থার মুখে পড়তে হবে 'মণিকর্নিকা'কে?
গত দু' মাসে এদেশ দেখেছে, একটি ফিল্ম ঘিরে কী পরিমাণ বিতর্ক আর বিক্ষোভের আগুনে জ্বলেত পারে । আইনি নির্দেশের পরও কীভাবে আইন আগ্রাহ্য করে দেশের বিভিন্ন অংশ প্রতিবাদের নামে জ্বলেছে ,আতঙ্কগ্রস্ত হয়েছে তা এই দেশ দেখেছে। 'পদ্মাবত' বহু কঠিন সময় পেরিয়ে, শেষমেশ মুক্তি পেয়েছে। রাজপুত কাহিনির প্রেক্ষাপটের সেই ছবিতে বিভিন্ন দৃশ্য নিয়ে চরমভাবে বিক্ষুব্ধ হয় রাজপুত সম্প্রদায়। এবার বিতর্ক আরেক ঐতিহাসিক কাহিনির ওপর আধারিত ফিল্ম। কঙ্গনা রানাউতের ছবি 'মণিকর্নিকা' নিয়ে তৈরি হল আরেক নয়া বিতর্ক। প্রশ্ন উঠছে তাহলে কী 'পদ্মাবত' এর মতো করেই হেনস্থার মুখে পড়তে হবে 'মণিকর্নিকা'কে?

কী নিয়ে ছবি?
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর আধারিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিন করছেন কঙ্গনা রানাউত। মণিকর্নিকা তাম্বে , এই তাঁর আসল নাম । বিবাহ সূত্রে তিনি ঝাঁসির রাজা রঙ্গাধর রাওয়ের স্ত্রী। যে গঙ্গাধর রাওয়ের ভূমিকায় ছবিতে অভিনয় করছেন যীশু সেনপুপ্ত। আর ভারতের ইতিহাসে এই মণিকর্নিকাই ঝাঁসির রানি নামে বিখ্যাত।

সর্বব্রহ্ম মহাসভার কনফারেন্স
সর্বব্রহ্ম মহাসভা এক সাংবাদিক সম্মেলন করে। সংগঠনের প্রেসিডেন্ট সুরেশ মিশ্র সেখানে অভিযোগ করেছেন যে 'মণিকর্নিকা' ছবিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ফলে পদ্মাবতের ন্যায় আবারও আরেকটি ছবি বিতর্কের তালিকায় আসতে চলেছে বলে খবর।

আরও অভিযোগ
মহাসভার দাবি , এই ছবিটি একটি ব্রিটিশ বইয়ের অবলম্বনে তৈরি হচ্ছে। ফলে এখানে ভারতীয় ইতিহাসকে বিকৃত করে দেখানো হচ্ছে। যা ঝাঁসির রানির ভাবমূর্তিকে নষ্ট করে দিচ্ছে বলে অবিযোগ। এই মর্মে ফিল্মের নির্মাতাদের কাছেও চিঠি পাঠানো হয়েছে ,সর্বব্রহ্ম মাহাসভার তরফে।

ফিল্মের নির্মাতাদের দাবি
এক সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ছবির নির্মাতা কামাল জৈন জানান, ছবি তৈরির সময়ে রানি লক্ষ্মীবাইকে ঘিরে কোনও রকমের অসম্মান দেখানো হয়নি। ছবির রূপকাররা ঐতিহাসকদের সঙ্গেও কথা বলছেন বলে জানানো হয়েছে।

কেন এই সর্বব্রহ্ম মহাসভা এগিয়ে এল?
রানি লক্ষ্মীবাঈ ব্রাহ্মণ ছিলেন। তাই তাঁর বিষয়ে ছবি ঘিরে এগিয়ে এসেছে সর্বব্রহ্ম মহাসভা। আপাতত গোটা বিষয়টি কোনদিকে গড়ায় , সে দিকেই নজর সকলের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications