সৌমিতৃষা নন! রঘু ডাকাতে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন এই নায়িকা

বেশ কয়েক বছর ধরে সুপারস্টার নায়কচিত ইমেজ ভেঙে সম্পূর্ণ ভিন্নভাবে ক্যারেক্টার অ্যাক্টিং করতে দেখা যাচ্ছে দেবকে। তবে তার মধ্যে ফেলে আসা ২০২৪ সালে প্রধান, খাদানের মত অ্যাকশন সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার দেবের ভক্তদের জন্য বিরাট চমক নিয়ে এলেন অভিনেতা। একদম অন্যভাবে বড়পর্দায় ধরা দিতে চলেছেন তিনি।

এর আগে বাঘাযতীন, চাঁদের পাহাড়ের শঙ্কর, কিংবা গোলন্দাজে নগেন্দ্র প্রসাদের ভূমিকায় অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন দেব। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে এবার বড় পর্দায় তিনি ধরা দিচ্ছেন ডাকাতের ভূমিকায়। তবে যে সে ডাকাত নন এককালে বঙ্গভূমির ত্রাস রঘু ডাকাতের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই সামনে এসেছে রঘু ডাকাত রূপে দেবের প্রথম লুক। গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বিরাট লাল তিলক, তীক্ষ্ণ নজর চোখে, দর্শকদের সামনে এভাবেই ধরা দিয়েছেন পর্দার রঘু ডাকাত।

Dev Adhikari

তবে সব থেকে বেশি চর্চা ছিল রঘু ডাকাত সিনেমায় দেবের সঙ্গে অভিনয় কে করতে চলেছেন তাঁকে নিয়ে। শোনা যাচ্ছে রঘু ডাকাত সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে চলেছেন সোহিনী সরকার এবং ইধিকা পাল।

সোশ্যাল মিডিয়ায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফে ঘোষণা করা হয়েছে এই খবর আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে, জোরদার চর্চা। কারণ আধিকার চরিত্রে নাকি অভিনয় করার কথা ছিল সৌমিতৃষা কুন্ডুর। তবে এবার যখন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়ে গিয়েছে তখন বোঝাই যাচ্ছে সৌমিতৃষা নন, দেবের সঙ্গে আবার অভিনয়ের শিকে ছিঁড়ল ইধিকার।

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ-এর যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে এই পিরিয়ড ড্রামা, যা মুক্তি পাবে এই বছর দুর্গাপুজোর সময়। ছবিটির পরিচালনা করছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের সঙ্গে এটি ইধিকার দ্বিতীয় ছবি, কারণ এর আগে দুজনে খাদান সিনেমায় কাজ করেছেন। আর সেখানে যথেষ্ট প্রশংসা পেয়েছিল ইধিকার অভিনয়। তবে ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন তিনি ও ইধিকা, সে বিষয়ে এখনই মুখ খুলতে চাননি নির্মাতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+