সলমনকে ছাপিয়ে 'নো এন্ট্রি'-র সিক্যুয়াল-এ 'এন্ট্রি' অর্জুনের! কীভাবে বাজিমাত করলেন বনি-পুত্র

'নো এন্ট্রি ' ছবিতে সলমন খানের সঙ্গে অনিল কাপুরের অভিনয় অনেকেরই মন জয় করে নিয়েছিল। এবার আসছে সেই ছবির সিক্যুয়াল ।

'নো এন্ট্রি ' ছবিতে সলমন খানের সঙ্গে অনিল কাপুরের অভিনয় অনেকেরই মন জয় করে নিয়েছিল। এবার আসছে সেই ছবির সিক্যুয়াল । তবে সিক্যুয়াল-এ থাকছেন না ভাইজান সলমন। 'নো এন্ট্রি'-তে এন্ট্রি পেতে চলেছেন অর্জুন কাপুর।

সলমনকে ছাপিয়ে নো এন্ট্রি-র সিক্যুয়েল-এ এন্ট্রি অর্জুনের! কীভাবে বাজিমাত করলেন বনি-পুত্র

অনীক বাজমি পরিচালিত ছবি 'নো এন্ট্রি'-তে সলমনের জায়গায় আসছেন আর্জুন কাপুর। অর্জুন ও সলমনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্যেও সলমনকে ছাপিয়ে অর্জুনের এই নতুন ভূমিকায় সুযোগ পাওয়ার ঘটনায় হতবাক অনেকেই। 'নো এন্ট্রি' ছবির সিক্যুয়ালের প্রযোজনা করছেন অর্জুনের বাবা বনি কাপুর। ঐর ছবির স্ক্রিপ্ট অনুযায়ী অর্জুন মানানসই হবেন বলে আশা প্রকাশ করেই অর্জুনকে ছবিতে কাস্ট করেছেন বনি। এমনই তথ্য উঠে আসছে।

সলমন খানের সঙ্গে অর্জুনের সম্পর্কটা যে খুব একটা ভালো যাচ্ছে না ,তা সোনমের বিয়েতেই স্পষ্ট হয়ে যায়। সেখানে, বনি-পুত্র সলমনের কাছে আসার চেষ্টা করলেও অর্জুনকে দূরেই সরিয়ে রাখেন সলমন। অর্জুনকে জনসমক্ষে এড়িয়ে যান বলিউডের সুলতান। এই তিক্ততার শুরুটা আরবাজ ,মালাইকার বিচ্ছেদের হাত ধরে। সেই সময়ে জানা যায়, মালাইকার সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতার জেরেই আরবাজের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। এরপর গড়িয়েছে সময়। পাল্টেছে সলমনের সঙ্গে অর্জুনের সম্পর্কের সমীকরণ। আপাতত দুজনেই লিপ্ত ঠাণ্ডা লাড়াইয়ে। ইন্ডাস্ট্রি সূত্র এমনটাই দাবি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+