Prosenjit Chatterjee: শুধু অভিনেতা নন, মডেলও! জমকালো ধুতি-পাঞ্জাবিতে র্যাম্প মাতালেন প্রসেনজিৎ
Prosenjit Chatterjee: বহু আগেই টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে (Bollywood) অভিষেক ঘটেছে। প্রত্যেক প্রজেক্টেই নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্প্রতি সদ্যই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত "খাকি ২" (Khakee 2)। তবে এবার ফের চমক! কালো ধুতি-পাঞ্জাবি, সঙ্গে সোনালি সিকোয়েন্সের কাজ করা কালো ওভারকোট, এবং বাদামি পাম্প শুর সাজে রযাম্পে হাঁটতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)।
২৬শে মার্চ মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে (jio World Convention Center) শুরু হয় ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫ (Lakme Fashion Week 2025)। এই বিশেষ ফ্যাশন শো চলবে আগামী ৩০শে মার্চ পর্যন্ত। এই শো-তে গিয়ে রীতিমত তাঁক লাগিয়ে দেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এই শো-তে হাজির ছিলেন দেশের তাবড় তাবড় ফ্যাশন ডিজাইনাররা। চলতি বছরের ফ্যাশন উইকে মনীশ মালহোত্রা, অমিত আগারওয়াল, রাহুল মিশ্র, শান্তনু নিখিলের মত ডিজাইনারদের সঙ্গে নিজের লেবেলের পোশাক নিয়ে অংশ নিয়েছেন কলকাতার 'বহুরূপী' ব্র্যান্ডের অভিষেক রায় (Abhishek Roy)। তাঁর কালেকশন 'রায়কলকাতা'।
'খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর (Khakee: The Bengal Chapter) রেশ কাটতে না কাটতেই প্রসেনজিৎ এর বলিউডে প্রথম প্রযোজনার (Prosenjit's first production in Bollywood) খবর সামনে আসে। আর এরপরই অভিষেক রায় কালেকশন পরে প্রথমবার রযাম্পে হাঁটতে দেখা যায় অভিনেতাকে।
এদিন নিজের অভিজ্ঞতা শেয়ার করার সময় তিনি জানান, "অভিষেকের সৌজন্যে প্রথমবার এই ধরনের শোয়ে রযাম্প ওয়াক করলাম। এখানে আমি বাংলার প্রতিনিধিত্ব করছি। বাংলায় নানা ধরনের শিল্পকর্ম রয়েছে। যা সত্যিই গর্বের বিষয়। এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আর সেই কারণেই আমার এই শোয়ে আসা।"
উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলায় একাধিক ধারাবাহিকের প্রযোজনার কাজে দেখা মিলেছে অভিনেতাকে। এবার স্টার প্লাসের "কভি নিম নিম কভি শহেদ শহেদ" নামক ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব সামলাবে তিনি। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে আফিয়া তয়বালিকে। তবে বর্তমানে তাঁর প্রযোজনাতেই জি বাংলায় রমরম করে চলছে মিত্তির বাড়ি।












Click it and Unblock the Notifications