বৃহত্তর মাদক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নন আরিয়ান খান, ক্লিনচিট দিল সিট

বৃহত্তর মাদক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নন আরিয়ান খান, ক্লিনচিট দিল সিট

স্বস্তি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তাঁর পরিবার। বেশ কিছু মাস তদন্তের পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (‌এনসিবি)‌ বিশেষ তদন্তকারী দল দেখেছে যে শাহরুখ খান ও গৌরী খানের পুত্র আরিয়ান বৃহ‌ত্তর মাদক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন। সিট তাদের বিবৃতিতে বলেছে, '‌আরিয়ান খান বৃহত্তর মাদক ষড়যন্ত্র বা আন্তর্জাতিক মাদক পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’‌

আরিয়ান খানকে ক্লিনচিট

আরিয়ান খানকে ক্লিনচিট

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সিট এও দেখেছে যে এনসিবির যে রেইডে গত ২ অক্টোবর কর্ডেলিয়া ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে সেটির মধ্যেও একাধিক অনিময়ের খোঁজ মিলেছে। অর্থাৎ প্রোটোকল মেনে এই অভিযান হয়নি। সিটের তদন্তে এও উঠে এসেছে যে আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি তাই তাঁর ফোন বাজেয়াপ্ত করার কোনও প্রশ্নই উঠছে না এবং তাঁর চ্যাটও খতিয়ে দেখার কোনও কারণ নেই। তদন্তে এও পাওয়া গিয়েছে যে আরিয়ানের চ্যাট কোনওভাবেই আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের ইঙ্গিত দেয় না।

বম্বে হাইকোর্টেরও একমত ছিল

বম্বে হাইকোর্টেরও একমত ছিল

আরিয়ানের জামিনের সময়ও বম্বে হাইকোর্ট একই ধরনের বিবৃতি দিয়েছিল। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে আরিয়ান খান, মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটে আপত্তিজনক কিছু নেই। প্রসঙ্গত এনসিবি আরিয়ানের পাশাপাশি এই দু'‌জনকেও গ্রেফতার করেছিল।

তদন্ত শেষ হয়নি সিটের

তদন্ত শেষ হয়নি সিটের

সিটের রিপোর্টে বলা হয়েছে যে এনসিবির ক্রুজে তল্লাশি অভিযানের কোনও ভিডিও রেকর্ডিং করা হয়নি। এনসিবির নিয়ম অনুযায়ী যে কোনও তল্লাশি অভিযানেরই ভিডিও রেকর্ডিং করা উচিত। এই মামলায় একাধিক ব্যক্তিদের থেকে উদ্ধার হওয়া মাদককে ব্যক্তিগত জিম্মায় থাকা ড্রাগ হিসাবেই রিপোর্টে জানানো হয়েছে। আরিয়ান খানকে ক্লিনচিট দিলেও সিটের তদন্ত সম্পূর্ণ হয়নি। আর কিছু মাসের মধ্যে সিট তাদের চূড়ান্ত রিপোর্ট এনসিবি ডিরেক্টর জেনারেল এসএন প্রধানকে জমা দেবে।

 আরিয়ান গ্রেফতার

আরিয়ান গ্রেফতার

প্রসঙ্গত, মুম্বই উপকূলে গত ২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবির দল একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতার করে। আরিয়ান সহ একাধিক জনকে মাদক সেবন ও মাদক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফথার করা হয়। একাধিকবার আদালতে এই মামলার শুনানি চলার পর গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিন দেয়। ২৬দিন আরিয়ান জেলে কাটিয়েছিলেন। আরিয়ান ৩০ অক্টোবর জেল থেকে মুক্তি পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+