সময় নেই, তাই আগামী বছরেও বিয়ে করবেন না জানিয়ে দিলেন রণবীর কাপুর

রণবীরের কথায়, "এখনই বিয়ের কথা ভাবছি না। যা অবস্থা তাতে আমার বিয়ে হয়ে গিয়েছে সিনেমার সঙ্গে। এবছর বা আগামী বছরেও বিয়ের কোনও পরিকল্পনাই নেই।"
সূত্রের খবর অনুযায়ী, কিছুদিন আগেই লন্ডনে গিয়ে বান্ধবী ক্যাটের মা সুজানের সঙ্গে দেখা করেন রণবীর। রণবীর নিজে অবশ্য সে কথা উড়িয়ে দিচ্ছেন। তাঁর কথায় ক্যাটরিনাকে বহুদিন ধরেই চেনেন তিনি, আর কয়েক বছর আগেই ক্যাটের মায়ের সঙ্গে দেখাও করেছিলেন রণবীর।
রণবীর জানিয়েছেন, অজব প্রেম কী গজব কাহিনি ছবি করার সময় থেকেই আমরা একে অপরকে চিনি। ওই সময়েই আমি ক্যাটরিনার মায়ের সঙ্গে দেখা করেছিলাম। জগ্গা জাসুস এবং রয় ছবির দুটির শুটিং একইসঙ্গে পাশাপাশি চালাবেন রণবীর। ফলে দম ফেলার সময় নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications