অর্জুনকে সরিয়ে 'অর্জুন রেড্ডি'-তে এন্ট্রি নিলেন শাহিদ, জানুন বিস্তারিত
২০১৭ সালের অন্যতম হিট তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি' ছবিটি। বিজয় দেবারাকোন্ডা অভিনীত এই ছবির বলিউড রিমেকের খবর অনেক দিন আগে থেকেই শোনা গিয়েছিল।
২০১৭ সালের অন্যতম হিট তেলুগু ছবি 'অর্জুন রেড্ডি' ছবিটি। বিজয় দেবারাকোন্ডা অভিনীত এই ছবির বলিউড রিমেকের খবর অনেক দিন আগে থেকেই শোনা গিয়েছিল। অনেককটি সূত্রে শোনা যাচ্ছিল , ছবিতে মূল ভূমিকায় অভিনয় করবেন অর্জুন কাপুর। তবে সেই সমস্ত খবরকে ভুল প্রমাণিত করে, এবার অর্জুনের জায়গা নিলেন শাহিদ!

অর্জুন রেড্ডির রিমেকের জন্য সর্বপ্রথম বরুণ ধওয়ানের নাম উঠে আসে বলে শোনা যায়। পরে জানা যায়, ছবির পরিচালক ও নির্মাতারা অর্জুন কাপুরের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে শাহিদ কাপুরকে । এবছরের জুলাই থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ছবির শ্যুটিংয়ের বেশিরভাগটাই বিদেশে হবে বলে খবর। প্রসঙ্গত, এই ছবির মূল চরিত্র অর্জুন রেড্ডি একজন সাহসী ও বিধ্বংসী মনস্ক মানুষ। এরকম একজন একজনের চরিত্রেই এবার দেখা যাবে শাহিদকে।

উত্তরভারতের প্রেক্ষাপটে এই ছবিটির কাহিনি দেখানো হবে। এই ছবি নিয়ে দক্ষিম ভারতে একাধিক বিতর্ক তৈরি হয়েছিস। কিন্তু একটি ক্লাসিক সিনেমার পর্যায়ে পৌঁছে যায় 'অর্জুন রেড্ডি' । ছবিতে একজন মেডিক্যাল স্টুডেন্টের প্রেম আর প্রেমে ব্যর্থ হয়ে ধ্বংসাত্মক পথে চলে যাওয়ার কাহিনি দেখানো হয়েছে। রাগ আর মদ একজনকে কীভাহবে শেষ করে দেয় তাই নিয়েই ছবি। আর এই ছবিটির হিন্দি রিমেকেই এবার দেখা যাবে শাহিদকে।












Click it and Unblock the Notifications