এবার ঐশ্বর্য হচ্ছেন 'সারোগেট' মা! জানুন বিস্তারিত

এবার সারোগেট মা হচ্ছেন ঐশ্বর্য রাই! একটু ভেঙে বললে , বলা যায়, সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য ।

এবার সারোগেট মা হচ্ছেন ঐশ্বর্য রাই! একটু ভেঙে বললে , বলা যায়, সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য । খবর, অ্যাশ তাঁর আগামী ছবি 'জ্যাসমিন' -এ সারোগেট মা এর ভূমিকায় নিজেকে তুলে ধরতে চলেছেন। উল্লেখ্য, এই ছবির হাত ধরে বচ্চন ঘরনীকে 'জসবা'ছবির পর আবারও মায়ের ভূমিকায় দেখা যাবে।

এবার ঐশ্বর্য হচ্ছেন 'সারোগেট' মা! জানুন বিস্তারিত

জানা গিয়েছে, 'জ্যাসমিন ' ছবিতে গর্ভ 'ভাড়া' দেওয়া নিয়ে কাহিনি আবর্তিত হয়েছে। আর সেখানেই এক অন্য রকমের ভূমিকায় দেখা যাবে অ্যাশকে। ওই ধরনের মায়েরা কীভাবে অর্থের জন্য প্রথমে গর্ভ ভাড়া দেন এবং ৯ মাস গর্ভে রাখার পর সেই সন্তানকে অন্যের হাতে তুলে দেন, সেই গল্পই তুলে ধরা হবে। ছবিতে যদিও আগে অভিনয় করার কথা ছিল, মিসেস কোহলি অনুষ্কার। তবে শোনা যাচ্ছে ডেট সম্পর্কীয় কিছু ইস্যুতে অনুষ্কাকে বাদ দিয়ে , ঐশ্বর্যকে নিতে চলেছেন নির্মাতারা।

টয়লেট এক প্রেমকথা খ্যাত পরিচালক শ্রীনারায়ণ সিং এই ছবিরও পরিচালক। তাঁর আগের ছবির মতো,এই ছবিতেও মহিলাদের সমস্যার কথা তুলে ধরতে চলেছেন তিনি। যে সমস্ত মহিলারা গর্ভ ভাড়া দিয়ে থাকেন, তাঁদের দুঃখের কাহিনি ধরা পড়তে চলেছে এই ফিল্মের গল্পে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+