অভিনয় জগতে নয়,জাহ্নবীকে নিয়ে অন্য স্বপ্ন দেখেছিলেন শ্রীদেবী! জানুন বিস্তারিত
ক্রমেই এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। ২০ জুলাই শুক্রবার মুক্তি পেতে চলেছে জাহ্নবী-ঈশান অভিনীত ছবি 'ধড়ক'। 'ধড়ক'-এর হাত ধরে বলিউডে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
ক্রমেই এগিয়ে চলেছে ঘড়ির কাঁটা। ২০ জুলাই শুক্রবার মুক্তি পেতে চলেছে জাহ্নবী-ঈশান অভিনীত ছবি 'ধড়ক'। 'ধড়ক'-এর হাত ধরে বলিউডে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তার আগে বহুবার বহু সাক্ষাৎকারে জাহ্নবীর কথায় উঠে আসছে প্রয়াত ভারতীয় সুপারস্টার শ্রীদেবীর প্রসঙ্গ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, অভিনেত্রী হিসাবে নয়, জাহ্নবীকে চিকিৎসক হিসাবে দেখতে চেয়েছিলেন শ্রীদেবী। তিনি চেয়েছিলেন মেয়ে জাহ্নবী যেন চিকিৎসকের পেশাকে বেছে নেন। জাহ্নবী , মায়ের সঙ্গে কথোপোকথোনের প্রসঙ্গ তুলতেই এই তথ্যটি প্রকাশ করেন সাক্ষাৎকারে। শ্রীদেবী জাহ্নবীকে বলতেন, তিনি নিজে যেহেতু হতে পারেননি চিকিৎসক, তাই চান মেয়ে সেই পেশা গ্রহণ করুক। মেয়েকে ডাক্তার হিসাবে দেখবেন বলে একটা সময় জেদ ধরে বসেন শ্রীদেবী। তবে বনি কাপুর শ্রীদেবীকে সেই অনড় অবস্থান থেকে খানিকটা সরিয়ে আনেন।
উল্লেখ্য, আগামীকালই মুক্তি পেতে চলেছে 'ধড়ক'। ছবিতে দেখা যাবে কিশোর প্রেমের এক অন্য স্বাদের কাহিনি। মারাঠি ছবি 'সাইরাত' এর হিন্দি রিমেক করণ জোহর প্রযোজিত এই ছবি। ছবিতে শ্রীদেবী কন্যা জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুরের ভাই ঈশান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications