'কেউ আমার সমস্যাটা বুঝবে না', আক্ষেপ ধৃত অভিনেত্রী শ্বেতা বসুর

শ্বেতার খবরটি প্রকাশ হতেই হই চই পড়ে যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরণের ব্যাখ্যা শুরু করে দেন। যদিও গ্রেফতার হওয়ার পরে অবশেষে মুখ খুলেছেন শ্বেতা। বিব্রত শ্বেতা এক সাংবাদিককে জানিয়েছেন, "আমি নিজের জন্য ভুল পেশা বেছেছিলাম। এখন আমারা হাতে টাকা নেই। আমার পরিবারের দায়িত্ব আমার উপর। চোখের সামনে সব দরজা বন্ধ হয়ে যেতে দেখেছি। টাকা রোজগারের পথ হিসাবে কয়েকজন আমাকে পতিতাবৃত্তির পথে নামতে উৎসাহ দেয়। আমি অসহায় ছিলাম। আমার কাছে আর কোনও পথ খোলা ছিল না।"
আরও পড়ুন : (ছবি) দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার 'কাহানি ঘর ঘর কি'-র ছোট্ট 'শ্রুতি'
রবিবার রাতে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস-এর একটি হোটেলে অভিযান চালিয়ে শ্বেতাকে হাতেনাতে ধরে পুলিশ। শ্বেতার পাশাপাশি তেলেগু ফিল্ম জগতের সঙ্গে যুক্ত বেশ কিছু নামি শিল্পপতিকেও হেফাজতে নিয়েছে পুলিশ।
তবে শ্বেতার কথায়, আমি একমাত্র অভিনেত্রী নই যে এই চক্রের সঙ্গে জড়িত। বা এই ধরণের সমস্যার সম্মুখীন হয়েছে। আমার মতো আরও অনেক অভিনেত্রীই টলিউড বলিউডে রয়েছেন যাঁরা দেহব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। অর্থ উপার্জনের আর কোনও পথ আমাদের কাছে খোলা নেই।
শ্বেতা বসুর নামে মামলা দায়ের করা হয়েছে। এরামাঞ্জিল আদালত পাঞ্জাগুত্তা পুলিশকে নির্দেশ দিয়েছে যাতে শ্বেতাকে সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications