সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোনও টাকা ঢোকেনি রিয়ার অ্যাকাউন্টে, জানাল মুম্বই পুলিশ

সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোনও টাকা ঢোকেনি রিয়ার অ্যাকাউন্টে, জানাল মুম্বই পুলিশ

সোমবার মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এদিন পুলিশ কমিশনার জানিয়েছেন যে প্রয়াত অভিনেতার অ্যাকাউন্টে কোনও গরমিল তারা পায়নি।

সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোনও টাকা ঢোকেনি রিয়ার অ্যাকাউন্টে, জানাল মুম্বই পুলিশ


প্রসঙ্গত, বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা অভিযোগ জানিয়েছিলেন যে তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে রিয়া চক্রবর্তী ১৫ কোটি আত্মসাৎ করে নিজের এবং পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। এদিন পুলিশ কমিশনার এ প্রসঙ্গে জানান যে, তারা প্রয়াত অবিনেতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে কিন্তু কোনও গরমিল তাতে পায়নি। যদিও তদন্তকারী অফিসাররা বিষয়টির গভীরে গিয়ে খতিয়ে দেখছে। মুম্বই পুলিশ কমিশনার এ প্রসঙ্গে বলেন, '‌বিহার পুলিশের এফআইআরে বলা হয়েছে ১৫ কোটি পাচার করা হয়েছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে। তদন্তের সময় জানতে পারি, সুশান্তের অ্যাকাউন্টে ১৮ কোটি ছিল এবং এখনও সেখানে ৪.‌৫ কোটি রয়েছে। সেখানে সরাসরি রিয়া চক্রবর্তীর অ্যাকাউন্টে কোনও অর্থ লেনদেনের বিষয় সামনে আসেনি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’‌

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৫৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে, পেশাগত শত্রুতা, আর্থিক লেনদেন বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, এই তিনটি তদন্তের মূল দিক। পুলিশ কমিশনার এদিন স্পষ্ট করে জানিয়েছেন যে তারা সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট সিল করেননি, এখান থেকেই তাঁর দেহ পাওয়া গিয়েছিল। কমিশনার বলেন, '‌১৪ জুন শুধু ওই ফ্ল্যাট সিল ছিল। পরের দিন অর্থাৎ ১৫ জুন ফরেন্সিক দল ও চিকিৎসকরা ওই ফ্ল্যাটে যায় এবং তাদের তদন্ত সম্পূর্ণ করে। এরপরই ফ্ল্যাট খুলে দেওয়া হয়।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+