'যৌন হেনস্থা নিয়ে অভিষেককে কেউ দোষারোপ করতে পারবে না', কে বললেন এমন কথা
'মি টু ' ঝড়ে ক্রমেই উত্তাল বলিউড। একের পর এক অভিনেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ। বহু মহিলাই সোশ্যাল মিডিয়াতে যৌন হেনস্থার ঘটনা তুলে ধরেছেন।
'মি টু ' ঝড়ে ক্রমেই উত্তাল বলিউড। একের পর এক অভিনেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ। বহু মহিলাই সোশ্যাল মিডিয়াতে যৌন হেনস্থার ঘটনা তুলে ধরেছেন। আর সেই সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট এ নাম উঠে এসেছে অলোক নাথ, কৈলাস খের, অনু মালিক, সাজিদ খানের মত একাধিক নামী তারকাদের। এবার 'মি টু' নিয়ে মুখ খুললেন কামাল আর খান ।

কামালের নিশানায় এবার উঠে এলেন অভিনেতা অভিষেক বচ্চন। শুধু অভিষেক নয় বলিউডের আরও দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কামাল খান। অভিষেক, ইমরান, ও রীতেশ দেশমুখকে যদিও তিনি 'ভদ্রলোক' বলে মন্তব্য করেন। তিনি বলেন , কোনও মেয়েই অভিষেক, ইমরান হাশমি বা রীতেশ দেশমুখের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলতে পারবে না।
I can say with 100% guarantee about @Riteishd @emraanhashmi and @juniorbachchan that no girl can ever accuse them. Because they are truly gentlemen.
— KRK (@kamaalrkhan) October 14, 2018
যদিও কামাল খানের মন্তব্য নিয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া জানাননি অভিষেক বা রীতেশ দেশমুখরা। তবে 'মি টু' ঝড় যে বলিউডে এখনই থামছে না, তা বিভিন্ন টুইট থেকেই প্রমাণিত।












Click it and Unblock the Notifications