কোনও দৃশ্য ছাঁটাই ছাড়াই মুক্তি পাচ্ছে 'পদ্মাবতী', থাকছে কিছু 'পরিবর্তন'
সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'-র মুক্তি নিয়ে এবার মুখ খুললেন সিবিএফসি প্রধান প্রসূন যোশী।
সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী'-র মুক্তি নিয়ে এবার মুখ খুললেন সিবিএফসি প্রধান প্রসূন যোশী। ছবিকে মুক্তির ছাড়পত্র দেওয়ার আগে , পরীক্ষামূলক কমিটির সঙ্গে বৈঠকে বসে সেন্সর বোর্ড। বৈঠকে ঠিক হয়, গোটা ছবিতে বেশ কিছু 'পরিবর্তন' করার পরই ইউএ সার্টিফিকেট ছবিকে দেওয়া হবে।

এর আগে, জানা যায়, ছবিতে ডজন খানেক দৃশ্য ছাঁটাইয়ের কথা বলেছে সিবিএফসি। তবে সেই সব খবরকে নস্যাৎ করে সিবিএফসি -র তরফে প্রসূন যোশী জানিয়েছেন , কোনও দৃশ্যই ফিল্ম থেকে ছাঁটার পরামর্শ দেওয়া হয়নি। কেবলমাত্র ৫ টি পরিবর্তন এই ছবিতে করার কথা বলা হয়েছে। এছাড়াও ছবির নাম 'পদ্মাবতী' থেকে 'পদ্মাবত' করার কথা বলা হয়েছে। কারণ ছবিটি 'পদ্মাবত' কবিতা থেকে গৃহিত।
এছাড়াও ছবিতে পরিবর্তনগুলির মধ্যে থাকছে,'ঘুমর' গানটির কিছু অংশ। এছাড়াও যেগুলি ঐতিহাসিকভাবে সত্য নয়, সেগুলি নিয়ে ফিল্মে কিছু বিষয় 'পরিবর্তন' করার পরামর্শ দেওয়া হয়েছে বিসিএফসি-র তরফে। এছাড়াও , ছবির শুরুতেই দর্শকদের জানাতে হবে , এই চবি কোনও রকমরে 'সতীদাহ ' প্রথাকে সমর্থন করে না। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাস ধরে, এই ছবি নয়ে একাধিক বিক্ষোভ দেখিয়েছে রাজপুত কর্নি সেনা সমেয় রাজপুত সম্প্রদায়।












Click it and Unblock the Notifications