নিঠারি হত্যাকাণ্ড এবার ফুটে উঠবে বড় পর্দায়, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিক্রান্ত মেসি

নিঠারি হত্যাকাণ্ড এবার ফুটে উঠবে বড় পর্দায়, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিক্রান্ত মেসি

লুটেরা, দিল ধড়কনে দো, হাফ গার্লফ্রেন্ড সহ একাধিক সিনেমায় ছোট চরিত্র অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা বিক্রান্ত মেসিকে দেখা গিয়েছে মির্জাপুর, ছপাক, কার্গো, গিনি ওয়েডস সানি, হাসিনা দিলরুবা, ১৪ ফেরে ও লাভ হস্টেলের মতো সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করতে। বিক্রান্তের ফরেনসিক এখন মুক্তির অপেক্ষায় এরই মধ্যে তাঁর আরও একটি সিনেমায় অভিনয় করার কথা শোনা গেল।

নিঠারি হত্যাকাণ্ড এবার ফুটে উঠবে বড় পর্দায়, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিক্রান্ত মেসি

এক সূত্রের খবর, নিঠারি হত্যাকাণ্ড নিয়ে তৈরি হোয়া একটি সিনেমায় কাজ করতে চলেছেন বিক্রান্ত, যার নাম এখনও ঠিক হয়নি। তবে তা মাদোক প্রযোজনা সংস্থার আওতায় তৈরি হচ্ছে। সূত্রের খবর, একাধিক প্রযোজনা সংস্থা এই বিষয়টিকে নিয়ে বড় পর্দায় সিনেমা করতে চেয়েছিল, কিন্তু এই ঘটনা এতটাই বিরোধপূর্ণ যে তা বড় পর্দায় দেখানো সম্ভব হচ্ছিল না। এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড যা নয়ডার নিঠারি গ্রামে হয়েছিল। এই সিনেমার শুটিং এ বছরই শুরু হয়ে যাওয়ার কথা চলছে এবং এই সিএনমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন।

সূত্রের খবর, '‌মজার বিষয় হল, বিক্রান্ত গল্পে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করবেন। বিক্রান্ত ছাড়াও, একটি আকর্ষণীয় দল তৈরি করা হয়েছে। প্রশংসিত এবং পাকা অভিনেতারা ছবিটিতে থাকবেন এবং তবে এখনই নামগুলি প্রকাশ করা যাবে না। এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে ছবিটির শুটিং শুরু হবে।'‌ এই সিনেমা ছাড়াও ম্যাডক প্রযোজনার অন্তর্গত বরুণ ধাওয়ান ও কৃতী শ্যাননকে নিয়ে এবং সারা আলি খান ও ভিকি কৌশলের আরও দু'‌টি সিনেমার শুটিং হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+